অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তভার নেবে CID, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তভার নেবে CID, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

কলকাতা: তালসারিতে শ্যুটিং করতে গিয়েছিলেন তিনি, একেবারে সুস্থ, স্বাভাবিক, সাধারণ। কিন্তু তালসারির মোহনা থেকে আর ফিরলেন না, অভিনেতা। ছোটপর্দা থেকে বড়পর্দা, দাপিয়ে যেখানে অভিনয় করেছেন তিনি… সেই লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় তিনি আর ফিরেই আসতে পারলেন না। তালসারিতে শ্যুটিংয়ে গিয়ে, দুর্ঘটনায় প্রয়াত হন অভিনেতা রাহুল মুখোপাধ্যায় (Rahul Mukherjee)। ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শ্যুটিং করছিলেন তিনি। আর সেই শ্যুটিং চলাকালীনই জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। আর এবার, সেই মৃত্যুর তদন্তে CID তদন্তের নির্দেশ দিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)!

রাহুলের মৃত্যুতদন্ত নিয়ে শুভেন্দুর পদক্ষেপ

এদিন দিঘায় প্রশাসনিক বৈঠকে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘রাহুলের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় আমি CID তদন্তের নির্দেশ দিলাম’। প্রসঙ্গত, রাহুল যে ধারাবাহিকের অভিনয় করতে তালসারিতে গিয়েছিলেন, সেই ধারাবাহিকের প্রযোজক ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। এই কথা সবারই জানা যে, লীনা গঙ্গোপাধ্যায় ছিলেন তৃণমূল ঘনিষ্ঠ। সরকার বদলের পরেই, নতুন মোড় নিল রাহুলের মৃত্যু তদন্ত ও। রাহুলের মৃত্যুতে একাধিকবার উঠে এসেছে, গাফিলতির কথা। যাঁরা সেই সময়ে শ্যুটিং করতে গিয়েছিলেন, তাঁরা জানিয়েছিলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না শ্যুটিংয়ে। এবার রাহুলের মৃত্যু তদন্তে উঠে আসবে নতুন তথ্য, এমনটাই প্রত্যাশা করছেন অনুরাগীরা। 

এর আগে, এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) দেওয়া সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) জানিয়েছিলেন যে, তাঁর সরকারের ওপর আস্থা রয়েছে। অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বর্তমানে বিধায়ক। রাহুল এবং রাহুলের পরিবারের সঙ্গেও তাঁর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। প্রিয়ঙ্কা জানিয়েছিলেন যে, রুদ্রনীলের সঙ্গেও তাঁর এই নিয়ে একাধিকবার কথা হয়েছে। তিনি আশা রাখছেন, নতুন সরকার রাহুলের মৃত্যু তদন্তের বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে। প্রসঙ্গত, রাহুলের ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ রয়েছে, ১ ঘণ্টার ও বেশি সময় ধরে জলে ডুবেছিলেন রাহুল। সেই কারণেই তাঁর শরীরের বিভিন্ন অংশে ঢুকে গিয়েছিল প্রচুর পরিমাণে বালি ও নোনা জল। তবে রাহুলের মৃত্যু নিয়ে ঘনীভূত হয়েছে একাধিক রহস্য। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে, শ্যুটিংয়ের সময়ে যাঁরা যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকের বয়ানই কার্যত পরস্পর বিরোধী। 

আরও পড়ুন: Actress Death: অভিনয় করেছিলেন ভিকি কৌশলের সঙ্গে, এত অল্প বয়সে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী!

 

Post Comment

You May Have Missed