পারফরমেন্সের পুরস্কার ! দীপাবলিতে কর্মীদের ‘কিয়া সনেট’ উপহার দিলেন বস, পুরো টাকা মালিক দেবে ?

Company Gifts Kia Sonet to Employees : সারা বছর কঠোর পরিশ্রমের পুরস্কার, দীপাবলিতে (Diwali Gift 2026) কর্মীদের কিয়া সনেট উপহার দিলেন এই কোম্পানির বস। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। স্বাভাবিকভাবেই বসের প্রশংসায় পঞ্চমুখ কর্মীরা। সঙ্গে গুণকীর্তন করছেন নেটিজেনরাও।

কোন কোম্পানি দিয়েছে কিয়া সনেট ?
হরিয়ানার এক ওষুধ কোম্পানি কর্মীদের কিয়া সনেট এসইউভি দিয়েছে। তবে সব কর্মীদের দেওয়া হয়নি এই দীপাবলির উপহার। কিছু ব্যতিক্রমী পারফরমেন্স দেখানো কর্মীদেরই এই এসইউভি দেওয়া হয়েছে। কোম্পানির মালিক এমকে ভাটিয়া নিজে এই এসইউভিগুলি অসামান্য কর্মদক্ষতার উপহার হিসেবে দিয়েছেন। পঞ্চকুলার MITS হেল্থকেয়ার কোম্পানি করেছে এই কাজ। 

পুরো টাকাই কি কোম্পানি দেবে ?
মনে রাখবেন, গাড়ি উপহার দিলেও কিয়ার সনেটের পুরো টাকা দেবে না কোম্পানি। সংস্থা কেবল সনেটের প্রাথমিক বিল মেটাবে। পরবর্তী গাড়ির কিস্তির টাকা বেতন থেকেই দিতে হবে কর্মীদের। তবে গাড়ির রেজিস্ট্রেশন কর্মীদের নামেই রাখা হয়েছে। এরসঙ্গে জড়িত নেই কোম্পানি। সংস্থার প্রধানের মতে, প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন কর্মীরা। সারা বছর কোম্পানির জন্য কঠোর পরিশ্রম করেন তাঁরা। যারা এর মধ্যে থেকে ব্যতিক্রমী পারফরমেন্স করেন, তাদের জন্যই সনেট দেওয়া হয়েছে।

 তবে এই প্রথমবার নয়। অতীতেও বহু কোম্পানি এই ধরনের উদ্যোগ নিয়েছে। আগেও কোম্পানিতে ভাল পারফরমেন্সের জন্য রয়্যাল এনফিল্ড ক্রজার বাইক দেওয়া হয়েছিল এক কোম্পানির কর্মীদের। সেই ক্ষেত্রেও দীপাবলির উপহার উপলক্ষ্য়ে সেই ক্রুজার বাইক দেওয়া হয়। 

 সব মিলিয়ে ১৫টি রয়্যাল এনফিল্ড উপহার
দীপাবলির উৎসবে কর্মীদের খুশি করতে রয়্যাল এনফিল্ড উপহার দিল এক কোম্পানি। মালিকপক্ষের এই উপহার দেখে হতবাক হয়েছেন খোদ কর্মীরা। তামিলনাড়ুর পাহাড়ের ওপর সবুজে ঘেরা গ্রাম। নীলগিরি জেলার এই গ্রামের নাম কোটাগিরি। বিশেষত চা বাগানের ওপর নির্ভর করেই এখানকার কর্মসংস্থান গড়ে উঠেছে। এখানকারই চা বাগানের মালিক দীপাবলিতে চমকে দিয়েছেন কর্মীদের।

দীপাবলিতে কোনও অফিস রয়্যাল এনফিল্ড দিতে পারে ভাবতেই পারছেন না কর্মীরা। সব মিলিয়ে ১৫টি বাইক কর্মীদের জন্য উপহার দিয়েছেন চা বাগানের মালিক। এখানেই শেষ নয়, কর্মীদের সঙ্গে রয়্যাল মুহূর্ত কাটাতে নিজেই বাইক নিয়ে বেড়িয়ে পড়েছেন চা বাগানের রাস্তায়। সঙ্গে রয়্যাল এনফিল্ডে জয় রাইড নিয়েছেন কর্মীরাও।       

আরও পড়ুন : ফের সাধারণ নাগরিকের টাকা গেল ! SMS আসেনি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ৩৫ কোটি টাকা উধাও

 

Previous post

রায়গঞ্জে AIIMS তৈরির আশ্বাস মুখ্যমন্ত্রীর, কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাবে রাজ্য, বড় ঘোষণা শুভেন্দুর

Next post

রাশভারী মেজাজ উধাও…! বিজয়া সম্মিলনীতে সিভিকদের গানে মুগ্ধ, পিঠ চাপড়ালেন এসপি পাপিয়া সুলতানা

Post Comment

You May Have Missed