Kulik Bridge: রায়গঞ্জবাসীর ভোগান্তি অতীত! শুরু হয়েছে কুলিক সেতু সংস্কারের কাজ, ঘুচতে চলেছে দীর্ঘদিনের দুর্ভোগ
Last Updated:
Raiganj Kulik Bridge: প্রত্যেকদিন এই কুলিক সেতু দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তবে সেতুটি বেহাল অবস্থায় পড়ে থাকায় তাঁদের সমস্যার সম্মুখীন হতে হত। অবশেষে সংস্কার শুরু হওয়ায় তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল উত্তর দিনাজপুরের কুলিক সেতু। অবশেষে কুলিক নদীর উপর অবস্থিত এই ব্রিজের মেরামতির কাজ শুরু হল। ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের অবসান ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, কুলিক সেতু দিয়ে রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তবে অতি গুরুত্বপূর্ণ এই ব্রিজই দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। এবার প্রশাসনের উদ্যোগে সংস্কারের কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।
প্রসঙ্গত, রূপাহার থেকে বারোদুয়ারি অবধি শিলিগুড়ির মোড় হয়ে যাওয়া জাতীয় সড়ক নতুনভাবে সংস্কার করা হচ্ছে। এই সড়কটিরই অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ কুলিক নদীর উপর অবস্থিত কুলিক সেতু।
এই ব্রিজ জেলার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে বাইপাস ও জাতীয় সড়ক হওয়ায় যানজটের জ্বালা কিছুটা কমেছে। কিন্তু তা সত্ত্বেও এখনও প্রতিদিন ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
এতদিন এই সেতু বেহাল অবস্থায় পড়ে থাকায় কার্যত ঝুঁকি নিয়েই চলাফেরা করতে হত। তবে এবার সংস্কারকার্য শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের দাবি, এর ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। কাজের অগ্রগতি দেখে তাঁরা খুশি।
Uttar Dinajpur,West Bengal
Apr 28, 2026 12:44 PM IST
Kulik Bridge: রায়গঞ্জবাসীর ভোগান্তি অতীত! শুরু হয়েছে কুলিক সেতু সংস্কারের কাজ, ঘুচতে চলেছে দীর্ঘদিনের দুর্ভোগ




Post Comment