Government Scheme: ব্যান পিরিয়ডের সরকারি প্রকল্পের বকেয়া ভাতা এবার মিলবে? নতুন সরকারের কাছে বুক ভরা আশা, কী করবেন মৎস্যজীবীরা?

Government Scheme: ব্যান পিরিয়ডের সরকারি প্রকল্পের বকেয়া ভাতা এবার মিলবে? নতুন সরকারের কাছে বুক ভরা আশা, কী করবেন মৎস্যজীবীরা?

Last Updated:

Government Scheme: সমুদ্রসাথী প্রকল্পের আওতায় বছরে ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও দীর্ঘ দু’বছর এক পয়সাও পাননি মৎস্যজীবীরা। বর্তমান সরকারের কাছে তারা এরই পরিপ্রেক্ষিতে আবেদন জানাবেন, যাতে সেই টাকা দেওয়া হয়।

+

ব্যান পিরিয়ডের সময় সমুদ্রে মাছ ধরা বন্ধ

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: দু’বছর ধরে সমুদ্রসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করেও মেলেনি টাকা। ব্যান পিরিয়ডের সময় কাজ ছাড়া বসে থাকতে হচ্ছে মৎস্যজীবীদের। এই প্রকল্পের ভবিষ্যত কোথায় তাছাড়া মৎস্যজীবীদের কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে আবেদন জানানোর কথা জানিয়েছে মৎস্যজীবী সংগঠনগুলি।

বর্তমানে সেই প্রকল্পের ভবিষ্যত কী? এই প্রশ্নই রাজ্যের উপকূলের লক্ষাধিক মৎস্যজীবীর মনে ঘুরছে। ঘোষণার পর দু’বছরের বেশি সময় কেটে গেলেও সমুদ্রসাথী প্রকল্পে তাঁরা এক টাকাও পাননি মৎস্যজীবীরা। এবার নবগঠিত বিজেপি সরকার তাঁদের জন্য নতুন ভাবনা নেবে-এমনটাই আশা করছে মৎস্যজীবীদের বিভিন্ন সংগঠন।

আরও পড়ুন: বেতনের প্রতিটি টাকা অসহায় প্রবীণদের উজার বৃদ্ধাশ্রমে! মানবিকতার অনন্য নজির গড়লেন বাঁকুড়ার যুবক

২০২৪ সালের ফেব্রুয়ারিতে সমুদ্রসাথী প্রকল্প ঘোষিত হয়। প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। এই দু’মাস সমুদ্রসাথী প্রকল্পে মৎস্যজীবীদের পরিবার পিছু ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষিত হয়। এজন্য পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার কয়েক লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পে আবেদনপত্র জমা করেন। কিন্তু, এখনও তাঁরা এক টাকাও ভাতা পাননি। শুধু আশ্বাস মিলেছে।

আরও পড়ুন: বাবা নেই, মায়ের লড়াইকে শক্তি করেই বাজিমাত! মাধ্যমিকে নজরকাড়া নম্বর পেয়েও ভবিষ্যৎ অনিশ্চিতায় বীরভূমের মৌ

এ নিয়ে মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে অলোক হালদার জানান, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন বিষয়টি দেখার জন্য। আবেদনের পর দু’বছর কেউ কোনও টাকা পায়নি। এই টাকা পেলে খুবই উপকৃত হবে মৎস্যজীবীরা। নতুন সরকারের কাছে দাবি থাকবে ব্যান পিরিয়ডের জন্য আর্থিক সহায়তা করা হোক। বর্তমানে মৎস্যজীবীরা কাজ ছাড়া বাড়িতে বসে আছে বলে জানিয়েছেন অপর এক মৎস্যজীবী সংগঠনের সভাপতি হারাধন ময়রা। এই পরিস্থিতি বদলালে মৎস্যজীবীরা কিছুটা স্বস্তি পাবে বলে জানিয়েছেন সকলেই।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Government Scheme: ব্যান পিরিয়ডের সরকারি প্রকল্পের বকেয়া ভাতা এবার মিলবে? নতুন সরকারের কাছে বুক ভরা আশা, কী করবেন মৎস্যজীবীরা?

Post Comment

You May Have Missed