Encounter: গাইঘাটার পর ধুলিয়ান, একইদিনে জোড়া এনকাউন্টার বাংলায়! মৃত্যু বিজেপি কর্মী খুনে অভিযুক্তর

Last Updated:

পুলিশ সূত্রে খবর, তদন্তকারী দলের সঙ্গে ধস্তাধস্তির সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায় অভিযুক্ত। পাল্টা গুলিতে সে জখম হয়।

মৃত্যু বিজেপি কর্মী খুনে অভিযুক্তর
মৃত্যু বিজেপি কর্মী খুনে অভিযুক্তর

ধুলিয়ান: একদিনে রাজ্যে পরপর দু’টি এনকাউন্টারের ঘটনা। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় স্কুলছাত্রী ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তের মৃত্যুর পর বিকেলে মুর্শিদাবাদের ধুলিয়ানে বিজেপি নেতা সুজিত মণ্ডল খুনের মামলায় মূল অভিযুক্ত সামাউল হক গুলিবিদ্ধ হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে খুনের ঘটনার পুনর্নির্মাণ চলাকালীন। পুলিশ সূত্রে খবর, তদন্তকারী দলের সঙ্গে ধস্তাধস্তির সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায় অভিযুক্ত। পাল্টা গুলিতে সে জখম হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে ধুলিয়ান বাজারের পুরাতন ডাকবাংলা এলাকায় বিজেপি নেতা সুজিত মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে। সেই মামলায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছিল সামাউল শেখ। মঙ্গলবার খুনের ঘটনার পুনর্নির্মাণের জন্য তাকে ঘটনাস্থলে নিয়ে যায় সিআইডির তদন্তকারী দল।তদন্তকারী দলে ছিলেন ইন্সপেক্টর অক্ষয় পাল, ইন্সপেক্টর কালেকুজ্জামান এবং মুর্শিদাবাদের ডিএস। দুপুর আনুমানিক ২টো ৪৫ মিনিট নাগাদ পুনর্নির্মাণ চলাকালীন অভিযুক্তের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় বলে সূত্রের খবর। অভিযোগ, সেই সময় মুর্শিদাবাদের ডিএসের সরকারি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় সামাউল হক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অভিযুক্তের গুলি চালানো আটকাতে ইন্সপেক্টর কালেকুজ্জামান নিজের সার্ভিস রিভলভার থেকে পাল্টা গুলি চালান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাতে জখম হয় সামাউল হক। এরপর তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে সিআইডি। উল্লেখ্য, গত ২৮ আগস্ট রহস্যজনকভাবে নিখোঁজ হন সামশেরগঞ্জের সুজিত মণ্ডল। পরবর্তীতে তাঁর দেহের অংশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও ওঠে।

Post Comment

You May Have Missed