Cooch Behar News: শান্ত টোটো চালকের একী কীর্তি! বাড়িতে পুলিশ হানা দিতেই বেরিয়ে এল মারাত্মক সব জিনিস, হতবাক পাড়া-প্রতিবেশীরা

Cooch Behar News: শান্ত টোটো চালকের একী কীর্তি! বাড়িতে পুলিশ হানা দিতেই বেরিয়ে এল মারাত্মক সব জিনিস, হতবাক পাড়া-প্রতিবেশীরা

Last Updated:

Cooch Behar News: পাড়ার লোকের কাছে শান্ত স্বভাবের এক পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। পুলিশি তল্লাশিতে সেই টোটো চালকের বাড়ি থেকেই মিলল মারাত্মক সব জিনিস। কোচবিহারের ঘটনা জানুন।

টোটো | প্রতীকী ছবি
টোটো | প্রতীকী ছবি

কোচবিহারঃ টোটো চালিয়ে সংসার চলে। রোজ সকালে টোটো নিয়ে বেরিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতেন তিনি। পাড়াতেও শান্ত স্বভাবের পরিশ্রমী লোক হিসেবেই পরিচিত ছিলেন। সেই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েই মিলল মাদক-আগ্নেয়াস্ত্র। কোচবিহারের শীতলকুচির গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত আব্দুল খালেক মিয়াঁ পেশায় একজন টোটো চালক। সেই সঙ্গেই অল্পবিস্তর কৃষিকাজ করতেন। বাড়িতে তিনি ছাড়াও স্ত্রী ও ছেলে আছে। প্রতিবেশীদের দাবি, রোজ সকালে টোটো নিয়ে বেরিয়ে পড়তেন আব্দুল। পরিশ্রম করে সংসার চালাতেন। এবার তাঁর বাড়ি থেকেই নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্র মেলায় কার্যত হতবাক সকলে।

অভিযুক্ত টোটো চালক ও তাঁর স্ত্রীয়ের দাবি, তাঁদের মিথ্যে ফাঁসানো হয়েছে। সঠিক বিচারের দাবি তুলেছেন তাঁরা। আগামীদিনে এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Cooch Behar News: শান্ত টোটো চালকের একী কীর্তি! বাড়িতে পুলিশ হানা দিতেই বেরিয়ে এল মারাত্মক সব জিনিস, হতবাক পাড়া-প্রতিবেশীরা

Post Comment

You May Have Missed