Cooch Behar News: নেশা ছেড়ে মাঠে ফিরুক যুবসমাজ! স্কেটিংয়ে ভারত ভ্রমণে পাঞ্জাবের যুবক, তুফানগঞ্জ থেকে অসমের উদ্দেশে রওনা

Cooch Behar News: নেশা ছেড়ে মাঠে ফিরুক যুবসমাজ! স্কেটিংয়ে ভারত ভ্রমণে পাঞ্জাবের যুবক, তুফানগঞ্জ থেকে অসমের উদ্দেশে রওনা

Last Updated:

Cooch Behar News: এই যুবক জানান, ২০২৪ সালে এই সফর শুরু করেছিলেন। ইতিমধ্যেই গোটা দেশের প্রায় ৬০ শতাংশ জায়গা ভ্রমণ করে ফেলেছেন।

News18
News18

তুফানগঞ্জ, কোচবিহারঃ যুব সমাজকে নেশামুক্ত এবং খেলার প্রতি আকর্ষিত করার লক্ষ্যে অভিনব উদ্যোগ। স্কেটিং করে ভারত ভ্রমণে বেরিয়ে পড়েছেন পাঞ্জাবের এক যুবক। রবিবার রাতে কোচবিহারে পৌঁছন তিনি। সেখানে রাত্রিযাপন করে সোমবার সকালে অসম হয়ে অরুণাচল প্রদেশের উদ্দেশে বেরিয়ে পড়েন তিনি।

জানা গিয়েছে, এই যুবকের নাম পুনীত সিং খালসা, বয়স আনুমানিক ২২ বছর। তিনি জানান, ২০২৪ সালে এই সফর শুরু করেছিলেন। ইতিমধ্যেই গোটা দেশের প্রায় ৬০ শতাংশ জায়গা ভ্রমণ করে ফেলেছেন। এবার উত্তর-পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছেন তিনি।

জানা গিয়েছে, পুনীত সিং খালসা কোচবিহার হয়ে অসমে প্রবেশ করবেন। এরপর সেখান থেকে অরুণাচল প্রদেশ হয়ে সিকিম, ভুটান, নেপাল, উত্তরাখণ্ড, লেহ লাদাখ ঘুরে ফের পাঞ্জাবে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

এই যুবক বলেন, “আমি এই মুহূর্তে স্কেটিংয়ে ভারত ভ্রমণ করছি। ইতিমধ্যেই ভারতের ৬০ শতাংশ জায়গা কভার করে ফেলেছি এবং ৪টি বিশ্ব রেকর্ড বানিয়েছি। স্কেটিং করে ১৬ হাজার কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করা হয়ে গিয়েছে।“

পুনীত সিং খালসা জানান, তিনি মোট ৩টি মেসেজ নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি হল, যুব প্রজন্ম নেশা ছেড়ে খেলার সঙ্গে জুড়ুক।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Cooch Behar News: নেশা ছেড়ে মাঠে ফিরুক যুবসমাজ! স্কেটিংয়ে ভারত ভ্রমণে পাঞ্জাবের যুবক, তুফানগঞ্জ থেকে অসমের উদ্দেশে রওনা

Previous post

North Dinajpur News: বাসে ওঠার মুখে পকেটমারি! গায়েব বুক পকেটে রাখা মোবাইল, দিনেদুপুরে রায়গঞ্জে চাঞ্চল্যকর ঘটনা

Next post

Profitable Farming Idea: জমি লাগবে না! প্লাস্টিকের গামলাতেই করতে পারেন লাল শাক চাষ, শুধু জানতে হবে সঠিক পদ্ধতি

Post Comment

You May Have Missed