Eye Treatment: হাসপাতালে দৌড়ানোর দিন শেষ, বাড়ি বসেই সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন! নবাবের জেলায় নয়া উদ্যোগ

Last Updated:

Eye Treatment: চোখের চিকিৎসার জন্য আর শহরে ছুটতে হবে না গ্রামীণ মানুষকে! বহরমপুরে উদ্বোধন হল ‘সুদৃষ্টি’ প্রকল্পের। যেখানে জোড়া ভ্রাম্যমাণ বাস দরজায় দরজায় পৌঁছে পরিষেবা দেবে। বাড়িতে বসেই মিলবে বিনামূল্যে ছানি অপারেশন ও চোখের চিকিৎসার সুযোগ পাবেন সাধারণ মানুষ।

+

চোখের চিকিৎসায় ভ্রাম্যমান বাস পরিষেবা জেলায়

বহরমপুর, কৌশিক অধিকারী: চোখের চিকিৎসার জন্য আর প্রত্যন্ত এলাকার মানুষকে শহরে ছুটে আসতে হবেনা। বাড়িতে বসেই তাঁরা বিনা খরচায় সরকারি পরিষেবা পাবেন। এমনকী ছানি অপারেশনও বাড়িতে বসেই মিলবে। সুদৃষ্টি প্রকল্পে বৃহস্পতিবার এমনই দু’টি ভ্রাম্যমান গাড়ির উদ্বোধন হল বহরমপুর জেলা প্রশাসনিক ভবন থেকে। একটি ভ্রাম্যমান গাড়ি পরিষেবা দেবে জঙ্গিপুর পুলিশ জেলায়। অপর একটি মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে পরিষেবা প্রদান করবে। বৃহস্পতিবার ভ্রাম্যমান বাসের উদ্বোধন অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে হাজির ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।

জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যাল জানান, ব্লকে ব্লকে আশা কর্মীরা চোখের সমস্যায় ভুগছেন এমন রোগীদের চিহ্নিত করবেন। আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের চিকিৎসকরা ছানি অপারেশন, চশমা না গ্লুকোমাজনিত সমস্যা তা শনাক্ত করেই চিকিৎসার ব্যবস্থা করবেন। ভ্রাম্যমান বাস রোগীর বাড়িতে পৌঁছে যাবে। এরজন্য কাউকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসতে হবেনা। জানা গিয়েছে, জেলায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে মুর্শিদাবাদে। বহরমপুরে জেলাশাসক দফতরের সামনে সাংসদ তহবিল থেকে ‘সুদৃষ্টি’ প্রকল্পের আওতায় দুটি বিশেষ স্বাস্থ্য বাসের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

আরও পড়ুন: দেবীর কালীর এই রূপের সহজে দেখা মেলে না, ধবধবে সাদা রূপে আরাধনা ভবতারিণীর! ঠিকানা জেনে ঘুরে আসুন

অপরদিকে, বহরমপুর লোকসভার পক্ষ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে দ্বিতীয় বাসটি তুলে দেন সাংসদ ইউসুফ পাঠান। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, “জেলায় মানুষের চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করার লক্ষ্যে আমাদের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই পরামর্শ দিয়েছিলেন। আমরা বিবেচনা করে দেখলাম যে সত্যিই এর প্রয়োজনীয়তা রয়েছে। সাধারণ মানুষ যাতে সেরা চিকিৎসা পরিষেবা পান, সেই উদ্দেশ্যেই সাংসদ তহবিল থেকে এই ‘সুদৃষ্টি’ বাস দুটি প্রদান করা হল।”

Post Comment

You May Have Missed