Profitable Farming Idea: জমি লাগবে না! প্লাস্টিকের গামলাতেই করতে পারেন লাল শাক চাষ, শুধু জানতে হবে সঠিক পদ্ধতি

Profitable Farming Idea: জমি লাগবে না! প্লাস্টিকের গামলাতেই করতে পারেন লাল শাক চাষ, শুধু জানতে হবে সঠিক পদ্ধতি

Last Updated:

Profitable Farming Idea: অনেকেই হয়তো জানেন না, বহু বাঙালির অতি প্রিয় লাল শাক বাড়ির পাশের সামান্য জমি অথবা প্লাস্টিকের গামলাতেও চাষ করা যায়। শুধু জানতে হয় সঠিক পদ্ধতি।

প্লাস্টিকের গামলাতেও লাল শাক চাষ করা যায় | প্রতীকী ছবি
প্লাস্টিকের গামলাতেও লাল শাক চাষ করা যায় | প্রতীকী ছবি

উত্তর দিনাজপুরঃ লালশাক খেতে পছন্দ করেন বহু মানুষ। কারও ভাজা, কারও আবার চচ্চড়ি পছন্দ। তবে আপনি কি জানেন, বহু বাঙালির অতি প্রিয় এই শাক বাড়ির পাশের সামান্য জমি অথবা প্লাস্টিকের গামলাতেও চাষ করা যায়। শুধু জানতে হয় সঠিক পদ্ধতি।

জানা গিয়েছে, পুষ্টিগুণে সম্পন্ন লাল শাক মূলত সারা বছর চাষ করা যায়। তবে ভাদ্র থেকে পৌষ মাস এই শাক লাগানোর জন্য উপযুক্ত সময়। বীজ বপনের ২০ থেকে ২১ দিনের মধ্যেই শাক সংগ্রহ করা যায়।

এই বিষয়ে এক কৃষিবিদ জানান, লাল শাক চাষের জন্য প্রথমে বাজার থেকে যে কোনও জাতের ভাল মানের লাল শাকের বীজ কিনে আনতে হবে। এরপর চাষের জন্য নির্বাচিত জমি ভালভাবে বপন করতে হবে এবং শুকনো ছাই মিশিয়ে হালকাভাবে ছিটিয়ে লাল শাকের বীজ বুনে দিতে হবে।

তিনি আরও জানান, লাল শাক চাষের ভাল ফলন পাওয়ার জন্য মাটিতে গোবর সার, ইউরিয়া, আবর্জনা পচা সার ইত্যাদি প্রয়োগ করতে হবে। এছাড়া জমিতে শাক গজানোর পর আগাছাও ভালভাবে পরিষ্কার করে দিতে হবে।

জানা গিয়েছে, প্রায় সব ধরনের মাটিতে লাল শাক চাষ করা যায়। জমি না থাকলেও ছাদবাগানে কোনও বড় বাক্স অথবা প্লাস্টিকের গামলাতেও এই লাল শাক চাষ করা যেতে পারে।

Previous post

Cooch Behar News: নেশা ছেড়ে মাঠে ফিরুক যুবসমাজ! স্কেটিংয়ে ভারত ভ্রমণে পাঞ্জাবের যুবক, তুফানগঞ্জ থেকে অসমের উদ্দেশে রওনা

Next post

“১০ বছর ভোট দিতে দেয়নি..তৃণমূল বাহিনী”, ফলতা পুনর্নির্বাচনের আগে ক্ষোভ উগরে দিলেন ভোটাররা

Post Comment

You May Have Missed