Javed Khan on Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে কেন সরলেন, অভিযোগ উঠতেই মুখ খুললেন জাভেদ খান

Last Updated:

Javed Khan on Mamata: জাভেদ খান বলেন, ‘‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি বিল্ডিং তৈরি করি না। ডেভলপও করি না। আমার ৩৫ বছরের রাজনৈতিক জীবনে এমন অভিযোগ প্রথমবার আসল। আমি নতুন সম্পত্তি কিনিনি। আমার পৈতৃক সম্পত্তি আছে। তাই এর তদন্ত হোক। তবে আমাকে বলার সুযোগ দেওয়া হোক। আমাকে কথা বলতে দেওয়া হোক। কিন্তু আমাকে ডাকছে না। রবার ততটাই টানা উচিত, যতটা সে নিতে পারে।’’

কী বক্তব্য় জাভেদ খানের
কী বক্তব্য় জাভেদ খানের

কলকাতা: তাঁর বিরুদ্ধে কোথাও জলাজমি ভরাট করে বহুতল তৈরিতে মদত দেওয়ার অভিযোগ উঠেছে, তো কোথাও আবার ওয়াকফের সম্পত্তি দখল করে নির্মাণের অভিযোগ। পূর্ব কলকাতার তপসিয়া এলাকায় এমনই অন্তত ছ’টি বেআইনি নির্মাণকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন। এই নির্মাণগুলির পিছনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের মদত ছিল বলে অভিযোগ উঠেছে। এনিয়ে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ তবে এর মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে তাঁর মুখে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা৷

মমতা প্রসঙ্গে জাভেদ খান

প্রায় শুরুর দিকেই মমতা বন্দ্যোপাাধ্যায়ের পাশ থেকে সরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছিলেন৷ সেই সময় কালীঘাটপন্থীদের একাংশ দাবি করেছিলেন, নিজের ‘বিপুল সম্পত্তি’ বাঁচাতেই নাকি শিবির বদল করেছেন জাভেদ৷

এদিন অবশ্য জাভেদ খান দাবি করেন, ‘‘মমতা বন্দোপাধ্যায়ের পাশ থেকে কেন সরলাম? তিনি আমাদের পাশে নেই দেখলাম। দলে ডিটেক্টরশিপ চলছিল। ওনার পার্টি অফিসের জায়গা আমি দিয়েছি। আমাকে ট্রাস্ট থেকে সরানো হল। কেন আমাকে সরিয়ে দেওয়া হল?’’

‘মমতা বন্দোপাধ্যায়কে আদর্শ মানতাম’

প্রাক্তন নেত্রীর প্রতি একপ্রকার হতাশা থেকেই জাভেদ খান বলেন, ‘‘মমতা বন্দোপাধ্যায়কে আদর্শ মানতাম। তিনি একটা ফাইটার ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লুকোয়নি। তবে তাঁর আদর্শে বিশ্বাস করি না আর। আমরা কেন তাঁর সঙ্গ ছেড়েছিলাম নির্দিষ্ট কারণ ছিল। আদর্শ পূরণ করতে পারেননি তিনি। রাজনৈতিক ভাবে সবাইকে ডিপ্রাইভড করেছেন। দলকে তিনি ও তার পরিবার দূর্নীতিতে ডুবিয়েছেন।’’

বেআইনি নির্মাণ নিয়ে জাভেদ

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জাভেদ খান অবশ্য জানিয়েছেন, ‘‘এপ্রসঙ্গে জাভেদ খান বলেন, ‘‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি বিল্ডিং তৈরি করি না। ডেভলপও করি না। আমার ৩৫ বছরের রাজনৈতিক জীবনে এমন অভিযোগ প্রথমবার আসল। আমি নতুন সম্পত্তি কিনিনি। আমার পৈতৃক সম্পত্তি আছে।’’

Previous post

Money Making Tips: চিনা খেলনাকে টেক্কা দিয়ে রমরমিয়ে ব্যবসা, ফেলনা সামগ্রী দিয়েই ঘরে বসে লক্ষ্মীলাভ! দিশা দেখাচ্ছে বাঁকুড়ার এই পরিবার

Next post

Trending GK: Thousand বানানে কোথাও ‘K’ নেই, তবুও কেন ১০০০ লেখার বদলে 1K লেখা হয় ?

Post Comment

You May Have Missed