Bankura Historic Place: ডাইনোসর যুগের আগে কারা ছিল পৃথিবীতে? তিরিশ কোটি বছরের প্রাচীন ফসিল সংরক্ষিত বাঁকুড়ায়, ইতিহাসের খনি ছোট্ট এই সাদা বাড়ি

Bankura Historic Place: ডাইনোসর যুগের আগে কারা ছিল পৃথিবীতে? তিরিশ কোটি বছরের প্রাচীন ফসিল সংরক্ষিত বাঁকুড়ায়, ইতিহাসের খনি ছোট্ট এই সাদা বাড়ি

Last Updated:

Bankura Historic Place: তিরিশ কোটি বছর আগের উদ্ভিদের ছাপ লুকিয়ে আছে বাঁকুড়ার এই সাদা বাড়িতে। তখন ডাইনোসরও আসেনি। আইলুকান্দি এলাকার সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে একাধিক গ্লোসেপ্টোরিস উদ্ভিদের ফসিল।

+

ত্রিশ কোটি বছরের প্রাচীন ফসিল বাঁকুড়ার সংগ্রহশালায়

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: তিরিশ কোটি বছর আগে পৃথিবীতে মানুষ তো দূরের কথা, ডাইনোসরও আসেনি। সেই সময়ে জন্ম নেওয়া এক উদ্ভিদের ছাপ আজও টিকে আছে বাঁকুড়ার মাটিতে। শুনতে অবাক লাগলেও, শহর সংলগ্ন আইলুকান্দি এলাকায় সংরক্ষিত রয়েছে একাধিক গ্লোসেপ্টোরিস উদ্ভিদের ফসিল, যা ইতিহাসপ্রেমী ও গবেষকদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ।

ফায়ার ব্রিগেড অফিস চৌমাথা থেকে সোজা এগিয়ে খাদি তীর্থর উল্টো দিকে একটি সাদা বিল্ডিং, সেখানেই পশ্চিম রাঢ় ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। মঙ্গল থেকে রবিবার, বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে এই কেন্দ্র। এখানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। গ্লোসেপ্টোরিস ছিল পার্মিয়ান যুগের (প্রায় ২৫০ থেকে ৩০০ মিলিয়ন বছর আগে) এক বিশেষ বীজধারী উদ্ভিদ। এদের লম্বাটে পাতার ছাপ আজ শিলাস্তরে স্পষ্টভাবে সংরক্ষিত। যা প্ল্যান্ট ফসিল নামে পরিচিত।

আরও পড়ুনঃ  বিএসএফ ক্যাম্পে আত্মঘাতী জওয়ান! সার্ভিস বন্দুকের গুলিতে ঝাঁঝরা মাথার খুলি

বিশেষজ্ঞদের মতে, রাঢ় বাংলার প্রাচীন শিলাস্তর ও ভূগঠনের কারণেই বাঁকুড়া অঞ্চলে এই ধরনের উদ্ভিদ জীবাশ্মের সন্ধান মিলেছে। এই ফসিলগুলি শুধু অতীতের উদ্ভিদের চিহ্ন নয়, বরং প্রাগৈতিহাসিক জলবায়ু, বনভূমি ও পরিবেশগত পরিবর্তনের গুরুত্বপূর্ণ দলিল। শিক্ষার্থী ও গবেষকদের জন্য তাই এই সংগ্রহশালা এক জীবন্ত পাঠশালা। যেখানে বইয়ের পাতার ইতিহাসকে সরাসরি চোখে দেখা যায়।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এখানেই শেষ নয়। কেন্দ্রটিতে রয়েছে একটি পাঠাগার, যেখানে বিনামূল্যে বসে পড়াশোনা করার সুযোগ রয়েছে। ইতিহাসের খনি যেন এই ছোট্ট সাদা বাড়িটি। তিরিশ কোটি বছরের পুরোনো পৃথিবীর গল্প শুনতে চাইলে, আইলুকান্দির এই অনন্য ফসিল সংগ্রহশালা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

Bankura Historic Place: ডাইনোসর যুগের আগে কারা ছিল পৃথিবীতে? তিরিশ কোটি বছরের প্রাচীন ফসিল সংরক্ষিত বাঁকুড়ায়, ইতিহাসের খনি ছোট্ট এই সাদা বাড়ি

Previous post

ওলা ইলেকট্রিকের স্টকে ভরাডুবি, ১৫৭ টাকা থেকে ২৫ টাকায় শেয়ার, ৫৭,০০০ কোটি টাকা লোকসান

Next post

Siliguri News: ৬৪টি CCTV, ২টি ম্যাস্টিক রাস্তা, অ্যাম্বুল্যান্স! শিলিগুড়ির ওয়ার্ডে উন্নয়নের জোয়ার, নিরাপত্তা ও পরিকাঠামোয় নতুন দিশা

Post Comment

You May Have Missed