Animal Sacrifice: নিয়ম না মেনে গো-হত্যা নিষিদ্ধ করল রাজ্য! ধরা পড়লেই জেল এবং জরিমানা

Animal Sacrifice: নিয়ম না মেনে গো-হত্যা নিষিদ্ধ করল রাজ্য! ধরা পড়লেই জেল এবং জরিমানা

Last Updated:

Animal Sacrifice: নিয়ম বহির্ভূত গো-হত্যা বন্ধে কড়া ব্যবস্থা নিচ্চে রাজ্য সরকার। গো-হত্যা রুখতে একাধিক নির্দেশ জারি করা হয়েছে। শংসাপত্র ছাড়া গো-হত্যা নিষিদ্ধ করল রাজ্য, শংসাপত্র থাকলেও প্রকাশ্যে গো-হত্যা নয়।

গোহত্যা নিয়ে কড়া আইন
গোহত্যা নিয়ে কড়া আইন

কলকাতা: নিয়ম বহির্ভূত গো-হত্যা বন্ধে কড়া ব্যবস্থা নিচ্চে রাজ্য সরকার। গো-হত্যা রুখতে একাধিক নির্দেশ জারি করা হয়েছে। শংসাপত্র ছাড়া গো-হত্যা নিষিদ্ধ করল রাজ্য, শংসাপত্র থাকলেও প্রকাশ্যে গো-হত্যা নয়। সরকারি নির্দেশ অমান্য করলে জেল ও জরিমানা হবে বলে জানা হয়েছে, আদালতের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

রাজ্যের নির্দেশিকা অনুযায়ী, পশুবলি দিতে গেলে পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসকের থেকে পশুবলির জন্য সার্টিফিকেট নিতে হবে। সেই সঙ্গে তাছাড়া পশুর বয়স ও শারীরিক অবস্থা দেখে নিতে হবে।

এখানেই শেষ নয়, ওই নির্দেশিকায় বলা হয়েছে, পশুটির বার্ধক্য, আঘাত, বা অন্য কোনও দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে কিনা, দেখে নিতে হবে। তবে শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে পশুবলি দেওয়া যাবে না। শুধুমাত্র সরকারি বা প্রশাসন অনুমোদিত কসাইখানাতেই পশুহত্যা সম্পন্ন করতে হবে।

সরকারের এই নির্দেশ না মানলে, দোষী সাব্যস্ত ব্যক্তির সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে। ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা জেল ও জরিমানা উভয় দণ্ডই হতে পারে। এই নির্দেশিকার জেরে গরু, মহিষের মাংস ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। তবে মাংস বেচতে গেলে নিয়ম মেনেই বেচতে হবে, না হলে শাস্তির মুখে পড়বেন কষাইরা।

Post Comment

You May Have Missed