গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী! জুলপিয়া এলাকা থেকে পুলিশের জালে ‘পুষ্পা-পত্নী’ সারিকা বিবি

গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী! জুলপিয়া এলাকা থেকে পুলিশের জালে ‘পুষ্পা-পত্নী’ সারিকা বিবি

Last Updated:

Jahangir Wife Arrest: ফলতায় ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক-সহ একাধিক ধারায় নতুন করে মামলা রুজু করে ফলতা থানার পুলিশ। তারই ভিত্তিতে আজ জালে সারিকা বিবি।

পুলিশের জালে 'পুষ্পা-পত্নী' সারিকা বিবি
পুলিশের জালে ‘পুষ্পা-পত্নী’ সারিকা বিবি

ফলতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানা এলাকায় উত্তেজনা ছড়ানো ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। আজ গোপন সূত্রে খবর পেয়ে জাহাঙ্গির শেখের স্ত্রী সারিকা বিবিকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, জুলপিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। স্বামীকে থানা থেকে জোর করে ছাড়ানোর ষড়যন্ত্র এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল এই সারিকা বিবির বিরুদ্ধে।

আগেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। ফলতায় ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক-সহ একাধিক ধারায় নতুন করে মামলা রুজু করে ফলতা থানার পুলিশ। তারই ভিত্তিতে আজ জালে সারিকা বিবি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার জাহাঙ্গিরকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্রকাশ্যে হাঁটিয়ে নিয়ে যায় পুলিশ। এরপরেই জাহাঙ্গিরকে কেন এ ভাবে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে, এমন প্রশ্ন তুলে আপত্তি তোলেন এলাকার একাংশ। অবিলম্বে তাঁর মুক্তির দাবিও জানানো হয় তাঁদের তরফে। সেই দাবিতে বিভিন্ন এলাকায় পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। অভিযোগ, থানা ঘেরাওয়ের পরিকল্পনাও ছিল বিক্ষোভকারীদের। জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বে ঘেরাও কর্মসূচির প্রস্তুতিও নিচ্ছিলেন তাঁরা। তবে পরে পুলিশ চড়াও হতেই ছত্রভঙ্গ হয়ে পালায় বিক্ষোভকারীরা।

পরে পুলিশি তদন্তে উঠে আসে পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত। তদন্তে এও জানা যায়, ঘটনার আগের দিন জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, ফলতা থানা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট স্থানে সমর্থকদের জড়ো করা হবে। এর পর সেখান থেকে সংগঠিত ভাবে থানায় হামলা চালিয়ে জাহাঙ্গির খানকে ছাড়িয়ে আনার ছক কষা হয়েছিল বলে অভিযোগ।

এরইমধ্যে গত বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে গিয়ে এই ঘটনা প্রসঙ্গে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, “কোনও গুন্ডামি, জঙ্গিপনা বরদাস্ত করা হবে না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। থানায় হামলা চালানোর ঘটনায় ভিডিয়োতে যাঁদের গিয়েছে, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা রুজু করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক আইনে নতুন করে মামলা রুজু করা হয় ফলতা থানায়।

আনিসুদ্দিন মোল্লা

বাংলা খবর/ খবর/কলকাতা/

গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী! জুলপিয়া এলাকা থেকে পুলিশের জালে ‘পুষ্পা-পত্নী’ সারিকা বিবি

Previous post

আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার জাহাঙ্গির খানের স্ত্রী

Next post

East Medinipur News: প্রার্থনার মতো স্কুলে নিয়মিত যোগাভ্যাসের পরামর্শ জেলাশাসকের, দিলেন শরীর ও মন সুস্থ রাখার টিপস! পড়ুয়াদের উৎসাহ দেখার মতো

Post Comment

You May Have Missed