আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার জাহাঙ্গির খানের স্ত্রী
ABP Ananda Live: গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের স্ত্রী। আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার। জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ । তারপর থেকেই খোঁজ মিলছিল না জাহাঙ্গির খানের স্ত্রী-র। জাহাঙ্গিরের স্ত্রী-র নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে জোড়া মামলা রুজু করেছিল পুলিশ।
‘আগামী ২ দিন আমি পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব’, পোস্ট প্রধানমন্ত্রীর
‘আগামী ২ দিন আমি পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব’। ‘কাল একটি বিশেষ দিন, আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি’। ‘অনুষ্ঠানটি হুগলি জেলার তারকেশ্বরে অনুষ্ঠিত হবে’। ‘তারকেশ্বরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে’। ‘তারকেশ্বর থেকে পিএম কিষাণ-এর ২৩তম কিস্তি প্রকাশ করা হবে’। ‘যার ফলে ভারতজুড়ে অগণিত কৃষক উপকৃত হবেন’। ‘এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’। ‘২১ তারিখে কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে’। ‘কলকাতায় এমন একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত’। ‘যোগ দিবসের অনুষ্ঠানের পর আমি আরেকটি অনুষ্ঠানে যোগ দেব’। ‘যেখানে ৩ টি নৌ-জাহাজকে আনুষ্ঠানিকভাবে সমাবর্তন করা হবে’। ‘৩ টি নৌ জাহাজ আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে’। পশ্চিমবঙ্গ সফরে আসার আগে সোশাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।



Post Comment