RG কর কাণ্ডে নাম জড়িয়েছিল বারবার, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সরকারের
কলকাতা : বিরূপাক্ষ বিশ্বাসকে সিনিয়র রেসিডেন্টের পদ থেকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর। নর্থ বেঙ্গল লবির সক্রিয় সদস্য এই থ্রেট সিন্ডিকেটের মাথা বলে অভিযোগ যার বিরুদ্ধে, সেই বিরূপাক্ষ বিশ্বাস, বহুবার যার নাম আরজিকর ইস্যুতে সামনে এসেছে, যার বিরুদ্ধে অভিযোগ শোনা গিয়েছে, সেই বিতর্কিত চিকিৎসককে এবার সিনিয়র রেসিডেন্টের পদ থেকে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর।
থ্রেট কালচারের ‘মাথা’ বিরূপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্সিপ বাতিল, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সরকারের। ‘প্রমাণিত অভিযোগ, বিরূপাক্ষ সিনিয়র রেসিডেন্সিপ বাতিল। সিনিয়র রেসিডেন্সিপ চুক্তি পূর্ণ না হওয়ায় ২০ লক্ষ টাকা জরিমানা। কোনও সরকারি চাকরি যেন না করতে পারে বিরূপাক্ষ বিশ্বাস’, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে জানিয়ে তদন্ত রিপোর্ট পাঠাল সরকার।
প্রসঙ্গত, ‘আর জি কর ফাইলস’ খুলতেই স্ক্যানারে ছিল অভীক দে। R G করকাণ্ডের সময় থ্রেট কালচার-সহ একাধিক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই সব অভিযোগ নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, খতিয়ে দেখা হবে কীভাবে সার্ভিস কোটায় স্নাতকোত্তরে ভর্তি হলেন তিনি? সরকার বদলের পরই খুলে গেছে ‘R G কর ফাইলস’। আর সেই ফাইল খুলতেই স্ক্যানারে অভীক দে। R G করকাণ্ডের সময় সাসপেন্ডেড চিকিৎসক, সেই অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি, সার্ভিস কোটায় কীভাবে তিনি SSKM-এ স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছেন, খতিয়ে দেখা হবে তাও। শনিবার এই দুই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
কিন্তু কে এই অভীক দে? বর্ধমান মেডিক্যাল কলেজের বর্ধমান মেডিক্যালের রেডিওলজি বিভাগের প্রাক্তন RMO। পরে SSKM হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে প্রথম বর্ষের স্নাতকোত্তর ট্রেনি হন। R G করকাণ্ডে বিতর্কের মুখে পড়ে তাঁকে সাসপেন্ড করে স্বাস্থ্য় দফতর। সাসপেন্ড করা হয় রাজ্য় মেডিক্য়াল কাউন্সিল থেকেও। বেহালা পশ্চিম চিকিৎসক ও বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ বলেন, এক একটি হাসপাতাল জুড়ে কোথাও থ্রেট কালচার, কোথাও সিন্ডিকেট, কোথাও দুর্বৃত্তদের অপারেশন চলছে। বিভিন্ন ধরণের ট্রান্সফার, পোস্টিং সব কিছুর মধ্যে দিয়ে যারা যারা এই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডানহাত-বামহাত হয়ে যারা বিভিন্ন ধরণের অন্য়ায় করে গেছে দিনের পর দিন, অন্য়ায় ভাবে MD সিট জোগাড় করেছিলেন।



Post Comment