‘খড়্গপুরে পা দিলেই…’, মাফিয়া, গুন্ডাদের কী হুঁশিয়ারি দিলীপের?
খড়্গপুরে চেনা মেজাজে দিলীপ ঘোষ৷ রবিবার খড়্গপুরে দিলীপ ঘোষ বলেন,’কোনও মাফিয়া, গুন্ডা খড়্গপুরে থাকতে পারবে না। খড়্গপুরে পা রাখলে পুলিশ বলে দিয়েছে ডালভাত খাওয়ার আগে সোজা গুলি খাবে। পুলিশ বলেছে পুজোর আগে সব ঠান্ডা করবে। ঠান্ডা করার জন্য যা করার দরকার হাত খোলা আছে, বার করবে আর ট্রিগার টিপবে। পুলিশ ক্যাডার হয়ে গুন্ডার মতো কাজ করবে এটাও বরদাস্ত করব না। থ্রেট কালচার বন্ধ করতে চাই। কাউকে ছাড়া হবে না, বারুইপুরের মতো এনকাউন্টার হবে’৷ রাজ্যে পালাবদলের পর পুলিশের অতিসক্রিয়তা নিয়েও এ দিন মুখ খুলেছেন পঞ্চায়েতমন্ত্রী৷ দিলীপ ঘোষ বলেন, “বেশি বাড়াবাড়ি করবেন না। না হলে বারাইপুরের মতো এনকাউন্টার হবে৷ পুলিশকে বলে দিয়েছি, আগের সরকারের পুলিশের মতো কাজ করবেন না। অনেকে বলছেন পুলিশ খুব বাড়াবাড়ি করছে। আমি বলেছি, পুলিশ বাড়াবাড়ি করুক, মাফিয়ারা যাতে বাড়াবাড়ি না করে সেটাই দেখতে হবে। পুলিশ বাড়াবাড়ি করলে শহরটা ঠান্ডা থাকবে।”খড়্গপুরে চেনা মেজাজে দিলীপ ঘোষ৷ রবিবার খড়্গপুরে দিলীপ ঘোষ বলেন,’কোনও মাফিয়া, গুন্ডা খড়্গপুরে থাকতে পারবে না। খড়্গপুরে পা রাখলে পুলিশ বলে দিয়েছে ডালভাত খাওয়ার আগে সোজা গুলি খাবে। পুলিশ বলেছে পুজোর আগে সব ঠান্ডা করবে। ঠান্ডা করার জন্য যা করার দরকার হাত খোলা আছে, বার করবে আর ট্রিগার টিপবে। পুলিশ ক্যাডার হয়ে গুন্ডার মতো কাজ করবে এটাও বরদাস্ত করব না। থ্রেট কালচার বন্ধ করতে চাই। কাউকে ছাড়া হবে না, বারুইপুরের মতো এনকাউন্টার হবে’৷ রাজ্যে পালাবদলের পর পুলিশের অতিসক্রিয়তা নিয়েও এ দিন মুখ খুলেছেন পঞ্চায়েতমন্ত্রী৷ দিলীপ ঘোষ বলেন, “বেশি বাড়াবাড়ি করবেন না। না হলে বারাইপুরের মতো এনকাউন্টার হবে৷ পুলিশকে বলে দিয়েছি, আগের সরকারের পুলিশের মতো কাজ করবেন না। অনেকে বলছেন পুলিশ খুব বাড়াবাড়ি করছে। আমি বলেছি, পুলিশ বাড়াবাড়ি করুক, মাফিয়ারা যাতে বাড়াবাড়ি না করে সেটাই দেখতে হবে। পুলিশ বাড়াবাড়ি করলে শহরটা ঠান্ডা থাকবে।”
Post Comment