‘টক্সিক’ মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
কলকাতা: ‘টক্সিক’ (Toxic) মুক্তির আগেই একাধিক বিতর্কে জড়িয়েছে এই সিনেমা। দক্ষিণী তারকা যশ (Yash) অভিনীত এই সিনেমা মুক্তির আগে থেকেই চর্চায় রয়েছে, চিত্রনাট্যে অতিরিক্ত ঘনিষ্ট দৃশ্য থাকার কারণে। এ ও শোনা গিয়েছিল যে, অভিনয়ের পরেও, ছবি থেকে একাধিক দৃশ্য বাদ দিয়ে বলেছিলেন নায়িকা নিজেই। ২৬ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। এই ছবির মুখ্যচরিত্রে থাকছেন যশ, এই খবর ইতিমধ্যেই সবার জানা। এছাড়াও এই সিনেমায় থাকছেন, নয়নতারা (Nayanthara) কিয়ারা আডবাণী (Kiara Advani), তারা সুতারিয়া, হুমা কুরেশি ও অন্যান্য নায়িকারাও। তবে এই সিনেমা মুক্তির আগেই, প্রচারমূলক অনুষ্ঠানে ঘটে গেল একটি দুর্ঘটনা! হায়দরাবাদে গত শনিবার একটি প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে ছিলেন যশ, কিয়ারা ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। অনুষ্ঠান ঘিরে এতটাই ভিড় জমেছিল যে, তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। ঘটনায় আহত হন ২ জন পড়ুয়া।
কী ঘটেছে ‘টক্সিক’-এর প্রচারে?
ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, মল্লা রেড্ডী বিশ্ববিদ্যালয়ে ছবির প্রচারের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অনেক ছাত্রছাত্রীরা। মূলত যশকে দেখতেই অনুষ্ঠানে ভিড় জমেছিল। ওই অনুষ্ঠান থেকে একাধিক যে সব ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে যশকে দেখার জন্য খুঁটিতে উঠে পড়েছেন অনেকেই। আর এতেই ঘটে বিপত্তি। অতিরিক্ত লোক খুঁটিতে উঠে পড়ায়, হেলে যায় সেটি। ২ তরুণের ওপর গিয়ে ওই খুঁটি। ঘটনার আকস্মিকতায় আহত হন অনেকেই। আহতদের উদ্ধার করতে ছুটে আসেন অনেকেই। নিরাপত্তার কারণে ওখানে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। তাঁরা এসে পরিস্থিতি সামাল দেন। আহত ২ ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা কেমন আছেন, সেই বিষয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।
জানা গিয়েছে, পড়ুয়ারা যে খুঁটির ওপর উঠছেন, তা মঞ্চ থেকে দেখতে পেয়েছিলেন যশ। মাইকে তিনি একাধিকবার সতর্ক ও করেছিলেন ছাত্রদের খুঁটির ওপরে উঠতে। একাধিকবার তিনি বলেছিলেন, খুঁটির ওপর যেন কেউ না ওঠে। তবে এই ঘটনা ঘটে যাওয়ার পরে, যশ খবর নিয়েছেন ওই ছাত্ররা কেমন আছেন? অনুষ্ঠানে যশ ছাড়াও কিয়ারা এবং তারা হুমা কুরেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসতে পারেননি তারা সুতরিয়া আর নয়নতারা।
Post Comment