CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দুর্গাপুর সফরে শুভেন্দু অধিকারী! ৫ জেলার আধিকারিকদের নিয়ে মেগা বৈঠক, কী হতে চলেছে জানুন
Last Updated:
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দুর্গাপুর সফরে আসছেন শুভেন্দু অধিকারী। সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দক্ষিণবঙ্গের পাঁচ গুরুত্বপূর্ণ জেলার সামগ্রিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি মেগা বৈঠক করবেন তিনি।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার সৃজনী প্রেক্ষাগৃহে আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই হাইপ্রোফাইল বৈঠকে রাজ্যের পাঁচ জেলার জনপ্রতিনিধি, পুলিশ এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এই পাঁচ জেলার নবনির্বাচিত বিধায়করা সেখানে হাজির থাকবেন বলে জানা গিয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে মূলত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, এই পাঁচ জেলার সামগ্রিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বৈঠকে সংশ্লিষ্ট জেলাগুলির জেলা শাসক থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা হাজির থাকবেন। বৈঠকে থাকবেন এই পাঁচ জেলার শীর্ষ পুলিশ কর্তারা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার শুভেন্দু অধিকারী দুর্গাপুরে আসছেন। সেই কারণেই বেশ কয়েকদিন ধরেই চলছিল প্রস্তুতি। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে যেমন নানারকম ব্যানার, হোর্ডিংয়ে রাস্তাঘাট মুড়ে ফেলা হয়েছে, তেমনভাবেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে দুর্গাপুরে। রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।
প্রশাসনিক ও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁদের মতে, মুখ্যমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে সরকারের স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়ার পাশাপশি নতুন সরকারের কাজের ধরণ ও অগ্রাধিকারের বিষয়গুলি নিয়ে আধিকারিকদের বুঝিয়ে দেবেন মুখ্যমন্ত্রী। উচ্চ পর্যায়ের এই বৈঠককে কেন্দ্র করে সৃজনী প্রেক্ষাগৃহ চত্বর সহ গোটা সিটি সেন্টার এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
Durgapur,Barddhaman,West Bengal
May 21, 2026 11:45 AM IST
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দুর্গাপুর সফরে শুভেন্দু অধিকারী! ৫ জেলার আধিকারিকদের নিয়ে মেগা বৈঠক, কী হতে চলেছে জানুন




Post Comment