সকালে মুড়ি-আলুর দম, দুপুরে মাছ-ভাত, ভোটারদের জন্য় খাবারের আয়োজন বিজেপি-র, ফলতায় মাঠেই নেই TMC

সকালে মুড়ি-আলুর দম, দুপুরে মাছ-ভাত, ভোটারদের জন্য় খাবারের আয়োজন বিজেপি-র, ফলতায় মাঠেই নেই TMC

ফলতা: উপনির্বাচন ঘিরে উৎসবের আমেজ ফলতায়। ভোট দিতে সকাল থেকে লাইনে ভোটাররা। কেন্দ্রীয়বাহিনীতে ছয়লাপ গোটা এলাকা। এলাকার কোথাও তৃণমূলের ক্যাম্প অফিস চোখে পড়ল না। বরং বিজেপি-র উপস্থিতি চোখে পড়ার মতো। ভোটারদের জন্য খাবার-দাবারের আয়োজনও করেছে গেরুয়া শিবির। সকালে মেনুতে রয়েছে আলু কষা, মুড়ি। দুপুরে খাওয়ানো হবে মাছ-ভাত। বস্তা বস্তা আলু, মুড়ি চোখে পড়ল। (Falta Bypolls)

ফলতায় উপনির্বাচনের আগে সরে দাঁড়িয়েছেন তৃণমূলের ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। EVM-এ নাম থাকলেও, কোথাও দেখা নেই তাঁর। ফলতার কোথাও তৃণমূলের ক্যাম্প অফিস নেই এই মুহূর্তে। সেই আবহে ফলতার রাস্তায় রাস্তায় বিজেপি-র কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ছে। বাসুদেবপুরে ভোটারদের জন্য এলাহি আয়োজনও করা হয়েছে। বিজেপি-র কর্মী-সমর্থকরা জানিয়েছেন, আনন্দে মেতে উঠেছেন তাঁরা। (BJP vs TMC)

আরও পড়ুন: কলকাতা পুরসভা চালাচ্ছেন কে? ফিরহাদ হাকিমের সঙ্গে দ্বন্দ্ব স্মিতার পান্ডের? পালাবদলের পর এলোমেলো তৃণমূল

ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল, বস্তা বস্তা মুড়ি, আলু জমা করে রাখা আছে। বড় কড়াইতে আলুর দম রাঁধছেন একজন। এক বিজেপি কর্মী জানান, বুথের বাইরে ভোটারদের জন্য আলুর দম, মুড়ি পাঠানো হচ্ছে। ভোটারদের জন্য রয়েছে চা, সরবতও। দুপুরের জন্যও এলাহি আয়োজন করা হয়েছে। মাছ-ভাত খাওয়ানো হবে ভোটারদের। উপরনির্বাচনকে ঘিরে ফলতায় উৎসবের আমেজ চোখে পড়ছে ভোটারদের মধ্যেও।

ভোটের লাইনে দাঁড়ানো অরুণ সাহা বলেন, “১৫ বছর পর ভোট দিচ্ছি। ২০১১ সালে ভোট দিয়েছিলাম। আর এই ২০২৬ সালে এসেছি। এতদিন নিষেধ ছিল আমাদের। ভোট দিতে যাওয়া নিষেধ ছিল আমাদের। অতনু পাল বলে তৃণমূলের এক পঞ্চায়েত নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন। জাহাঙ্গির খানের লোক।” এতদিন পর অবাধে ভোট দিতে এসেছেন বলে জানান। এর এক ভোটার জানান, বিজেপি করতেন বলে তাঁর গোটা পরিবারকে মারধর করা হয়েছিল। 

আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদল? হতে পারে বড় সিদ্ধান্ত? বিদেশ সফর থেকে ফিরেই আজ জরুরি বৈঠক মোদির

ফলতায় উপনির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে ভোট থেকে নিজেকে সরিয়ে নেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির। তবে এত অল্প সময় আগে সিদ্ধান্ত নেওয়ায়, EVM-এ তাঁর নাম রয়েছে। যদিও এদিন সকাল থেকে এলাকায় কোথাও দেখা গেল না জাহাঙ্গিরকে। বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও মেলেনি সাড়া। এই মুহূর্তে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে ফলতায়। 

ফলতায় ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ ভোটগ্রহণ হচ্ছে।। সকাল থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ ‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ির এলাকা। ফলতার শ্রীরামপুর গ্রামে, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের অভয়-বার্তা দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাও। সেখানে ISF সমর্থিত সিপিএম প্রার্থী শম্ভু কুড়মি।

 

Previous post

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ২ লক্ষ ৮০ হাজার কোটি খরচ আমেরিকার, খোয়া গিয়েছে ৪২টি যুদ্ধবিমান, কপ্টার

Next post

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দুর্গাপুর সফরে শুভেন্দু অধিকারী! ৫ জেলার আধিকারিকদের নিয়ে মেগা বৈঠক, কী হতে চলেছে জানুন

Post Comment

You May Have Missed