North Dinajpur News: ফ্লাইওভারের লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সরকারি বাস, প্রাণ গেল চালকের! আহত আরও অনেকে, ভয়ে কাঁছেল যাত্রীরা

North Dinajpur News: ফ্লাইওভারের লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সরকারি বাস, প্রাণ গেল চালকের! আহত আরও অনেকে, ভয়ে কাঁছেল যাত্রীরা

Last Updated:

North Dinajpur News: বিকল হয়ে জাতীয় সড়কের ফ্লাইওভারে দাঁড়িয়ে ছিল একটি যাত্রীবাহী বাস। আচমকা দ্রুতগতিতে এসে বাসের পিছনে ধাক্কা মানের একটি লরি। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে লরি চালকের। এছাড়াও অনেকে আহত হয়েছেন। উদ্ধার কাজে হাত লাগান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে গিয়েছে লরিটি
দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে গিয়েছে লরিটি

উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য: বুধবার ভোরের শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যে পরিণত হল আতঙ্কে । ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের ফ্লাইওভারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) একটি যাত্রীবোঝাই বাসকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে একটি লরি। ভয়াবহ এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি বাসটি শিলিগুড়ি থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছিল। ভোরের দিকে বাসটি শ্রীকৃষ্ণপুর এলাকার জাতীয় সড়কের ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই সামনের একটি চাকা ফেটে যায়।

চাকা বিকল হয়ে পড়ায় বাসটি রাস্তার একপাশে দাঁড় করানো হয়। এরপর চালক ও কর্মীরা গাড়িটি সারানোর চেষ্টা শুরু করেন। বাসের বেশ কয়েকজন যাত্রীও তখন পরিস্থিতি বুঝে অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় ঘটে বিপত্তি। অভিযোগ, পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটির পিছনে প্রবল বেগে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই চারদিকে চিৎকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় গুরুতর জখম হন লরির চালক, খালাসি এবং বাসের এক যাত্রী। পাশাপাশি আরও পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মাত্র পাঁচ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে বাংলার ‘এই’ খুদে কন্যা, গর্বে ভাসছে বাঁকুড়া

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের মানুষজন ছুটে আসেন। পাশাপাশি নিকটবর্তী শ্রীকৃষ্ণপুর হাইস্কুলে অবস্থান করা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পরে ইসলামপুর থানার পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লরির চালককে মৃত ঘোষণা করেন। তবে মৃত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি বলে সূত্রের খবর। এদিকে গুরুতর আহত লরির খালাসি এবং বাসের এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অন্যান্য আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের ওই অংশে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। ফ্লাইওভারের ওপর যানজটের পরিস্থিতি তৈরি হওয়ায় পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে অন্যান্য যানবাহনকে সার্ভিস রোড দিয়ে ঘুরিয়ে দেয়। পরে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিকে রাস্তা থেকে সরানো হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। তবে কী কারণে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে লরিটি এত জোরে ধাক্কা মারল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। লরিচালকের অসাবধানতা, অতিরিক্ত গতি নাকি অন্য কোনও যান্ত্রিক ত্রুটি, সমস্ত সম্ভাবনা তদন্তের আওতায় রাখা হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/

North Dinajpur News: ফ্লাইওভারের লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সরকারি বাস, প্রাণ গেল চালকের! আহত আরও অনেকে, ভয়ে কাঁছেল যাত্রীরা

Previous post

জন্মদিনে শিবপ্রসাদ এক্কেবারে ‘ফ্যামিলিওয়ালা’! কোন চমক দিলেন পরিচালক-অভিনেতা?

Next post

West Bardhaman News: বিপদে রাশ টানতে কড়া প্রশাসন, খোলা মুখ খনিতে অবৈধ যাতায়াত রুখতে মাইকিং! না মানলে হতে পারে বড় বিপদ

Post Comment

You May Have Missed