জন্মদিনে শিবপ্রসাদ এক্কেবারে ‘ফ্যামিলিওয়ালা’! কোন চমক দিলেন পরিচালক-অভিনেতা?

জন্মদিনে শিবপ্রসাদ এক্কেবারে ‘ফ্যামিলিওয়ালা’! কোন চমক দিলেন পরিচালক-অভিনেতা?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে মুক্তি পেল ‘ফ্যামিলিওয়ালা’ সিনেমার প্রথম ঝলক।
  • নন্দিতা রায় ছাড়া সুমন ঘোষের পরিচালনায় অভিনয় করছেন তিনি।
  • বিভিন্ন সহ-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরে উত্তেজিত অভিনেতা।
  • নতুন চরিত্রে অভিনয় নিয়ে তিনি বেশ টেনশনে রয়েছেন।

কলকাতা: আজ জন্মদিন অভিনেতা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee)। আর আজ, প্রকাশ্যে এল অভিনেতার নতুন সিনেমা ‘ফ্যামিলিওয়ালা’-তে অভিনেতার অভিনয়ের ঝলক। দীর্ঘদিন ধরে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় (Nandita Roy) ছাড়া আর কারও পরিচালনায় কাজ করেননি। তবে দীর্ঘদিন পরে, পরিচালক সুমন ঘোষের সিনেমায় অভিনয় করছেন তিনি। দীর্ঘদিন পরে, একেবারে অন্যরকম চরিত্রে, নন্দিতা রায় ছাড়া অন্য পরিচালকের ছবিতে শিবপ্রসাদকে কেমন লাগবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

শিবপ্রসাদের জন্মদিনে প্রকাশ্যে ‘ফ্যামিলিওয়ালা’-র লুক

চলতি বছরেই মুক্তি পাচ্ছে সুমন ঘোষের সিনেমা, ‘ফ্যামিলিওয়ালা’। এই ছবির প্রথম লুক প্রকাশ্যে এল অভিনেতার, সেখানে দেখা যাচ্ছে, একই সংলাপ বিভিন্নভাবে বলছেন তিনি। এই ঝলক ট্রেলার নয়, একেবারেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকাকেই তুলে ধার হয়েছে। তবে তাঁকে ঠিক কেমন চরিত্রে দেখা যাবে, তা এখনও প্রকাশ্যে নিয়ে আসেননি। পরিচালক। সুমন ঘোষের পরিচালনা হলেও, এই ছবিটির প্রযোজনা করছে ‘উইন্ডোজ’-ই। এই বছর উইন্ডোজের প্রযোজনায় ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ এবং ‘বহুরূপী ২’ মুক্তি পাওয়ার কথা। পাশাপাশি, নন্দিতা রায়ের পরিচালনা না হলেও, উইন্ডোজের তরফ থেকে মুক্তি পাবে এই সিনেমা। 

অন্য পরিচালকের সঙ্গে কাজ, কী বলেছিলেন পরিচালক?

এই সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভ বাংলাকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেছেন, ‘সুমন ঘোষ যে ভাবনা নিয়ে ফ্যামিলিওয়ালা বানিয়েছেন, সেটা সত্যিই অনন্য। আগামী পৃথিবী হয়তো এই ভাবনা নিয়েই এগিয়ে যাবে। এই সিনেমার অংশ হতে পেরেছি, এই সিনেমার একটা গুরুত্বপূর্ণ চরিত্র যে আমায় ভরসা করে দেওয়া হয়েছে, তার জন্য আমি চিরঋণী, চির কৃতজ্ঞ। যাঁদের সঙ্গে আমায় এই সিনেমায় উনি নির্বাচন করেছেন, আমার মনে হয়েছে তাঁরা অসাধারণ অস্ট্রেলিয়ান টিম। যেদিকে যাব, সেদিকেই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করাটাও আমার কাছে বেশ কঠিন ছিল। স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনুসূয়া মজুমদার, লিলি চক্রবর্তীর মতো অভিনেত্রীদের সঙ্গে প্রথমবার কাজ করলাম। জানি না কতটা পেরেছি। ছবি মুক্তি পেলে দর্শক জানাবেন। তবে এটুকু বলতে পারি, খুব টেনশনে রয়েছি।’

 

আরও পড়ুন: Srijla Guha: দীর্ঘদিন পরে ছোটপর্দায় দেখা যাবে সৃজলা গুহকে! কোন চরিত্রে অভিনয় করছেন তিনি?

 



Previous post

Suvendu Adhikari in Siliguri: প্রত্যেক মাসে উত্তরবঙ্গে যাবেন, উন্নয়নেও অগ্রাধিকার! শিলিগুড়িতে পৌঁছে জনগণের সরকার তৈরির কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Next post

North Dinajpur News: ফ্লাইওভারের লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সরকারি বাস, প্রাণ গেল চালকের! আহত আরও অনেকে, ভয়ে কাঁছেল যাত্রীরা

Post Comment

You May Have Missed