Train Cancel: জলেশ্বরে মেগা ব্লক! ২৫ অগাস্ট থেকে হাওড়া-পুরী রুটে একগুচ্ছ মেমু বাতিল, সমস্যায় না পড়তে দেখে নিন তালিকা

Last Updated:

Train Cancel: জলেশ্বর স্টেশনে বিরাট আধুনিকীকরণ কাজের জন্য বন্ধ হচ্ছে হাওড়া-পুরী ও জলেশ্বর রুটের একগুচ্ছ মেমু ট্রেন! টানা কয়েক দিন পরিষেবা অচল থাকার আশঙ্কায় ক্ষোভে ফেটে পড়লেন বেলদার নিত্যযাত্রীরা।

হাওড়া-পুরী রুটের ট্রেন বাতিল
হাওড়া-পুরী রুটের ট্রেন বাতিল

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ওড়িশার জলেশ্বর স্টেশনে জরুরি ইয়ার্ড রিমডেলিং বা আধুনিকীকরণ কাজের জেরে দক্ষিণ-পূর্ব রেল শাখায় একাধিক গুরুত্বপূর্ণ লোকাল ও মেমু ট্রেন সাময়িক ভাবে বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে, হাওড়া ও পুরীর সঙ্গে জলেশ্বরের সংযোগকারী একাধিক মেমু ট্রেন নির্দিষ্ট কিছু দিন বাতিল থাকবে। এর আগেও বিজ্ঞপ্তি জারি করে একাধিক ট্রেন বাতিল ও বেশ কিছু ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করার ঘোষণা করেছিল রেল। ফের আরও দুই জোড়া গুরুত্বপুর্ন লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত। মূলত ২৫ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দফায় দফায় এই ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে চূড়ান্ত যাত্রী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে বাংলা-ওড়িশা সীমান্ত সংলগ্ন বিস্তৃত এলাকায়।

Previous post

Get Free Gold Ring: সরকারি হাসপাতালে জন্মালে মিলবে সোনার আংটি ? কোন রাজ্যে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন ? জেনে নিন

Next post

‘জানেন ও কী বলেছিল?’ ফার্নান্দোকে গুঁতো দেওয়া নিয়ে মুখ খুললেন যশস্বী, শাস্তি হতে পারে?

Post Comment

You May Have Missed