এন্টালির পর এবার আনন্দপুর! হাতাহাতি বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে !
ABP Ananda LIVE : এন্টালির পর এবার আনন্দপুর! প্রথমে এলাকায়, তারপর থানার সামনে। হাতাহাতি লাগল বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে। কিন্তু নেপথ্যে কারণ কী? বিজেপির এক গোষ্ঠীর অভিযোগ, একটি অনুষ্ঠান চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতি, তাঁর দলবল নিয়ে হামলা চালান। তারপরই ছড়ায় উত্তেজনা। এই ঘটনায় মাথা ফেটেছে এক বিজেপি কর্মীর। বিজেপির অপরপক্ষের অভিযোগ, তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। এদিন আনন্দপুরের ১০৮ নম্বর ওয়ার্ডের বিজেপি মণ্ডল সভাপতি অরুণ বিষয়ী বলেন, “ওরা আগে তৃণমূল করত, ৪ মে-এর পর তৃণমূল থেকে বিজেপিতে এসেছে। বিজেপিতে এসে তোলা তুলে অনুষ্ঠান করেছে। না জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার ও দলের নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে।” ইতিমধ্যেই এই সংঘর্ষের ঘটনায় দু’পক্ষই দু’পক্ষের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে।
Post Comment