West Bengal news: তোলাবাজি, হুমকির অভিযোগে গ্রেফতার হুগলির কামারপুকুরের পঞ্চায়েত প্রধান

West Bengal news: তোলাবাজি, হুমকির অভিযোগে গ্রেফতার হুগলির কামারপুকুরের পঞ্চায়েত প্রধান

Last Updated:

তোলাবাজি, হুমকি, মারধর-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান। অভিযুক্ত পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এবার গ্রেফতার হলেন তিনি।

গ্রেফতার পঞ্চায়েত প্রধান
গ্রেফতার পঞ্চায়েত প্রধান

শুভদীপ ঘোষ, গোঘাট: প্রভাব খাটিয়ে তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল পঞ্চায়েত প্রধানকে। ধৃত হুগলির কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল।

এমনকি তিনি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। শনিবার রাতে তারকেশ্বর থেকে গোঘাটের দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করা হয়। ভোটের ফল ঘোষণার পর থেকেই পঞ্চায়েত প্রধানকে এলাকায় দেখা যায়নি।

রবিবার গোঘাট থানার পুলিশ রাজদীপকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে। যদিও ধৃত আদালতে যাওয়ার সময় বলেন, “রাজনৈতিক ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে। রাজ্য জুড়ে তৃণমূল নেতাকর্মীদের এভাবে হেনস্থা করা চলছে।

রাজ্য জুড়ে সব রকম তোলাবাজি রুখতে কড়া বার্তা দেন শুভেন্দু। অবৈধ টোল প্লাজা থেকে টোল আদায় করা যাবে না বলে নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে অটো, টোটো বা হকারদেরও কোনও রকম তোলা না দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন যদি এই রকম তোলাবাজির শিকার কেউ হন তা হলে সেই ব্যক্তিকে পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা বলেন তিনি। সেই সঙ্গে তোলাবাজির অভিযোগ পেলেই পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Post Comment

You May Have Missed