পুলিশের ঝটিকা অভিযান, বর্ধমানে বানচাল বড়সড় ডাকাতির ছক, গ্রেফতার ৪

পুলিশের ঝটিকা অভিযান, বর্ধমানে বানচাল বড়সড় ডাকাতির ছক, গ্রেফতার ৪

Last Updated:

East Bardhaman News: ডাকাতির প্ল্যান ভেস্তে দিল পুলিশ! আগ্নেয়াস্ত্র-সহ ৪ জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান, এক রাউন্ড গুলি, একটি ভোজালি, বাঁশের লাঠি, নাইলনের দড়ি ও ব্যাগ।

News18
News18

বর্ধমান, সায়নী সরকার: বর্ধমান থানার পুলিশের তৎপরতায় বানচাল হল বড় ডাকাতির ছক। আগ্নেয়াস্ত্র-সহ ৪ জনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান, এক রাউন্ড গুলি, একটি ভোজালি, বাঁশের লাঠি, নাইলনের দড়ি ও ব্যাগ।

ধৃত শেখ রাজা ভূঁইয়া ওরফে গণ্ডা রাজা ও গোবিন্দ বলের বাড়ি বর্ধমান থানার তিনকোনিয়া বাসস্ট্যান্ড এলাকায়, সেখ রব্বানীর বাড়ি বর্ধমানের ষাঁড়খানা এলাকায় এবং শেখ রাজের বাড়ি বড়বাজারে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মির্জাপুর এলাকায় অভিযান চালায় বর্ধমান থানার পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ দেখতে পায় ওই এলাকার একটি অন্ধকার জায়গায় ৭ থেকে ৮ জন জড়ো হয়ে আছে, এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাড়া করে পুলিশ ৪ জনকে আটক করতে সমর্থ হলেও বাকিরা পালিয়ে যায়। পরে তল্লাশিতে আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি পাইপ গান,এক রাউন্ড গুলি, একটি ভোজালি,একটি বাঁশের লাঠি, নাইলনের দড়ি ও ব্যাগ উদ্ধার করে পুলিশ। ওই রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িগুলিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে দলটি সেখানে জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান।

ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত রাজা ভূঁইয়া ওরফে গণ্ডারাজার বিরুদ্ধে এর আগেও বর্ধমান থানায় ডাকাতি ও অস্ত্র আইনের ধারায় মোট ৭টি মামলা রয়েছে। এছাড়াও অন্যান্য অভিযুক্তদের নামে অপরাধের রেকর্ড রয়েছে। ধৃতদের রবিবার বর্ধমান আদালতের পেশ করা হয়েছে।

Post Comment

You May Have Missed