আদিবাসী উন্নয়নের টাকায় ‘সবুজ সাথী’র সাইকেল বিতরণ? মমতার বিরুদ্ধে অভিযোগ ক্ষুদিরামের
কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার টাকা নয়ছয়ের অভিযোগ তুললেন রাজ্যের বর্তমান আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তাঁর দাবি, আদিবাসী উন্নয়নের টাকা নয়ছয় করেছেনু মমতা। আদিবাসী উন্নয়ন তহবিলের টাকায় ‘সবুজ সাথী’র সাইকেল বিলি করেছেন। মমতাকে জেরে পোরার হুঁশিয়ারিও দিলেন তিনি। (Kshudiram Tudu)
আদিবাসী উন্নয়নের টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে রবিবার সরব হয়েছেন ক্ষুদিরাম। সংবাদ মাধ্যমে বলেন, “এটা তৃণমূলের হাতের এক। আমরা অঙ্ক কষি না হাতের এক! এটা তৃণমূলের হাতের এক ছিল, সংখ্যালঘু বিভাগটা। সেই জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়ন বিভাগ এবং সংখ্যালঘু বিভাগ নিজের কাছে রেখেছিলেন।” (Mamata Banerjee)
আরও পড়ুন: তৃণমূল নামের কোনও দল থাকবে না’, ফলতায় দাঁড়িয়ে ভবিষ্যদ্বাণী শমীক ভট্টাচার্যের
মমতা আদিবাসী উন্নয়নের টাকা নয়ছয় করেছেন, সেই টাকায় ‘সবুজ সাথী’র সাইকেল বিলি করেছেন বলে সরাসরি অভিযোগ করেছেন ক্ষুদিরাম। তাঁর কথায়, “ভাবতে অবাক লাগে। আজ আদিবাসী উন্নয়নের যে টাকা, সেই টাকা দিয়ে তিনি সবুজ সাথীর সাইকেল বিতরণ করেছেন পশ্চিমবঙ্গে। দুর্ভাগ্যজনক ভাবে…আমি আধিকারিকদের অর্ডার দিয়েছি, এগুলোর তদন্ত করুক। আদিবাসী উন্নয়নের টাকা কেন সর্বসাধারণ ভোগ করবে এবং সেই টাকায় কেন ছাত্রদের সাইকেল কিনে দেওয়া হবে?”
আরও পড়ুন: গঙ্গার জলে নিজেদের ভাগ বুঝে নিতে চায় বাংলাদেশ, চাপ বাড়াতে নয়া কৌশল!
টাকা নয়ছয়ের অভিযোগ প্রমাণিত হলে গ্রেফতার করে জেলে পাঠানোর হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুদিরাম। তাঁর বক্তব্য, “যারা দোষী সাব্যস্ত হবে, তাদের গ্রেফতার করে জেলে পাঠানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীও…দোষী প্রমাণিত হলে জেলে যেতে হবেই। এটা কেউ রুখতে পারবে না। যেই হোন না কেন, যত বড় অফিসারই হোন না কেন, IAS, IPAS, চুনোপুঁটি…সবাই শাস্তি পাবে।”
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করেছে। হুগলির বৈদ্যবাটিতে, সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজেমেন্টের জমিতে, প্রাক্তন তৃণমূল বিধায়কের জন্য খাস বন্দোবস্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সেখানে ব্যক্তিগত জিম থেকে কুকুরের থাকার ব্যবস্থা করায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁই। এমনকী ঘরের চাবিও তিনি নিজের কাছে রেখেছেন বলে অভিযোগ। সেই নিয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়ক দিলীপ সিংহ। তদন্তের দাবি তুলেছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অরিন্দম।
পাশাপাশি, কোথাও তোলাবাজি তো কোথাও হুমকি-মারধরের অভিযোগ…পালাবদলের পরই একাধিক জেলা থেকে পরপর গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। সেই তালিকায় যেমন রয়েছেন তৃণমূল কাউন্সিলর। তেমনই রয়েছেন পঞ্চায়েত প্রধানও। গ্রেফতার করা হয়েছে বৈদ্যবাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর রাজু পাড়ুই। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা ও কৃষ্ণনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাস। তোলাবাজি, হুমকি, মারধর-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন হুগলির তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান রাজদীপ দে। তারকেশ্বরের পরাজিত তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যদিও অস্বীকার করেছেন তৃণমূল নেতা।
২০২৪ সালে দিনহাটা পুরসভায় দুর্নীতি হয় বলে অভিযোগ। টাকার বিনিময়ে বেআইনিভাবে বিল্ডিং প্ল্য়ান পাশ করানোর অভিযোগ ওঠে। সেই ঘটনার নাম জড়ায় পুরসভার কর্মী ও তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যর। বিজেপি সরকার আসতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।



Post Comment