প্রবল ঝড়-বৃষ্টি এই জেলায়, তছনছ একের পর এক ঘর-বাড়ি ! উঠে এল ভয়ঙ্কর ছবি, আতঙ্কে স্থানীয়রা

প্রবল ঝড়-বৃষ্টি এই জেলায়, তছনছ একের পর এক ঘর-বাড়ি ! উঠে এল ভয়ঙ্কর ছবি, আতঙ্কে স্থানীয়রা

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার ঘর-বাড়ি। ভেঙে গিয়েছে টিনের চাল, ঝড়-বৃষ্টির দাপটে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছ বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎহীন জটেশ্বর এলাকা।

আরও পড়ুন, ” কুকুরে মুখে করে এনেছে”, নানুরে মাঠে ১০০-র বেশি ভোটার কার্ড উদ্ধার হতেই দাবি BLO-র !

শনিবার রাতের প্রবল ঝড় যেন মুহূর্তের মধ্যে তছনছ করে দিল ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ধুলাগাঁও এলাকা। ঝড়-বৃষ্টির ভয়াবহ দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি উঠে এসেছে গোটা এলাকায়। বড় বড় গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়িঘর। কোথাও ভেঙে গিয়েছে টিনের চাল। ঝড়ের সবচেয়ে ভয়ঙ্কর ছবি ধরা পড়ে একটি মারুতি ভ্যান গাড়িকে ঘিরে। প্রবল ঝড়ের দাপটে রাস্তার ধারে থাকা বিশাল একটি গাছ আচমকাই ভেঙে পড়ে গাড়িটির উপর। মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে একেবারে চুরমার হয়ে যায় গাড়িটি।

শুধু গাড়িই নয়, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবারের স্বপ্নের আশ্রয়ও। এলাকার বিভিন্ন প্রান্তে গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যাওয়ায় গোটা এলাকা এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। অন্ধকারে চরম দুর্ভোগে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। ঝড় থেমে গেলেও আতঙ্ক এখনো কাটেনি উত্তর ধুলাগাঁওয়ে। রবিবার সকাল থেকেই স্থানীয়রা নিজেদের উদ্যোগে রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েন। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে প্রশাসনের দাঁড়ানোর দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

রবিবার ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।  সতর্কতা রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর, ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া , বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন।

আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Previous post

ইডেনে বিধ্বংসী ইনিংসেই সর্বকালীন রেকর্ড গড়লেন কেকেআর ওপেনার ফিন অ্যালেন

Next post

Surprise visit in hospitals: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বড় পদক্ষেপ! গভীর রাতে কলকাতার পাঁচটি সরকারি হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন স্বাস্থ্যসচিব, চলল পরিদর্শন

Post Comment

You May Have Missed