নেদারল্যান্ডসেও প্রধানমন্ত্রীর মুখে ‘পশ্চিমবঙ্গ এবং ঝালমুড়ি’ ! কী বললেন নরেন্দ্র মোদি ?

নেদারল্যান্ডসেও প্রধানমন্ত্রীর মুখে ‘পশ্চিমবঙ্গ এবং ঝালমুড়ি’ ! কী বললেন নরেন্দ্র মোদি ?

নেদারল্যান্ডসে গিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ‘পশ্চিমবঙ্গে’ এবং ‘ঝালমুড়ি’ প্রসঙ্গ ! 

এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটপ্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন মোদি। ঝাড়গ্রামে তাঁর সেই ঝালমুড়ি খাওয়ার পর থেকেই ট্রেন্ডে রয়েছে এই স্ট্রিট ফুডের নাম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ২০৭টি আসন পেয়ে জয়ের পর অনেক জায়গাতেই বিজেপি কর্মী-সমর্থকরা উদযাপনে মেতেছিলেন ঝালমুড়ি বিলি করে, খেয়ে। এমনকী দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পর্যন্ত ঝালমুড়ি খাওয়ার ছবি শেয়ার করেছিলেন সমাজ মাধ্যমে। পশ্চিমবঙ্গে গত ৪ মে যখন গেরুয়া ঝড় বইছিল, তখন তার সেলিব্রেশনের জন্য দিল্লির মসনদের অনেকেই বেছে নিয়েছিলেন এই ঝালমুড়িকেই।                                   

এরপর ৯ মে ব্রিগেডে ছিল মেগা ইভেন্টে। সেই সুপার স্যাটারডে-তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শপথ নেন শুভেন্দু অধিকারী। প্রায় ৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেয়েছে এই রাজ্য। সেদিনের ইভেন্ট বিজেপির কাছে ছিল ঐতিহাসিক দিন। কারণ এই প্রথম পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। সেদিন শুধু ব্রিগেড নয়, কার্যত জেলা থেকে শহর, সর্বত্রই ছিল সাজো সাজো রব, উৎসবের আমেজ। আর এই ব্রিগেডেও জায়গা করে নিয়েছিল ‘হটকেক’ ঝালমুড়ি। একাধিক স্টল ছিল ঝালমুড়ির। আগত কর্মী-সমর্থকরা ঝালমুড়ি খেয়েই উদযাপনে মেতেছিলেন। 

হাওড়া স্টেশনে চলল বুলডোজার, বেআইনি দখলদারি মুক্ত করতে RPF-এর অভিযান 

এবার নেদারল্যান্ডসে গিয়েও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল সেই ঝালমুড়ির কথা। নেদারল্যান্ডসে বসবাসকারী ভারতীয়দের সামনে ভাষণ দেওয়ার সময় পশ্চিমবঙ্গের কথা বলেন তিনি। দর্শক আসন থেকে তখন ভেসে আসছে উত্তেজিত জনতার চিৎকার। প্রধানমন্ত্রীও পাল্টা বলেন, ‘ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গেছে?’ দর্শক আসন থেকে আসে সম্মতিসূচক জবাব। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, তার পাশাপাশি অসম, কেরলম, পুদুচেরিতে এবার যে বিপুল পরিমাণে ভোট পড়েছে, প্রায় ৯০% পর্যন্ত ভোটিং হয়েছে, সেই কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও তিনি বলেন যে এবছর প্রচুর মহিলারা ভোট দিয়েছেন। এটাই এখন ট্রেন্ড। 



Post Comment

You May Have Missed