রান তাড়া করে কোহলি ফের কিংগ, দুরন্ত সেঞ্চুরি, কেকেআর কি প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল?

রান তাড়া করে কোহলি ফের কিংগ, দুরন্ত সেঞ্চুরি, কেকেআর কি প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল?

রায়পুর: তাঁকে বলা হয় চেজমাস্টার। রান তাড়া করার সময় যেন জ্বলে ওঠেন। নিজের সেরা ক্রিকেটটা বার করে আনেন। সেই বিরাট কোহলি ফের রান তাড়া করার সময় স্বমহিমায়। বুধবারের আগে পরপর দুটি ম্যাচে ০ করে ফিরেছিলেন। ফর্মে ফেরার জন্য নাইটদের বিরুদ্ধে ম্যাচকেই বেছে নিলেন কিংগ কোহলি। কলকাতা নাইট রাইডার্সের ১৯২ তাড়া করে ৫ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ গতবারের চ্যাম্পিয়নদের। ৬ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, ১১ ম্য়াচে ৯ পয়েন্টেই আটকে রইল শাহরুখ খানের দল। পয়েন্ট টেবিলের আট নম্বরে রইল কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের স্বপ্নও কি শেষ হয়ে গেল নাইটদের?

খাতায় কলমে এখনও হয়তো বেঁচে কেকেআর। বাকি তিন ম্যাচের তিনটিতে জিতলে ১৫ পয়েন্টে শেষ করবে তারা। আরসিবি ও গুজরাত টাইটান্স ইতিমধ্যেই ১৬ পয়েন্ট করে পেয়েছে। কেকেআরের ধরাছোঁয়ার বাইরে। কেকেআর যদি দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দেল, তাহলে অক্ষর পটেলরাও দৌড় থেকে ছিটকে যাবেন। কেকেআরের লড়াই তখন সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের সঙ্গে। নাইট ভক্তরা আশা করবেন, অন্য কোনও দল যেন ১৪ পয়েন্টের বেশি না পায়। তবে যদি অলৌকিকভাবে প্লে অফের দরজা খোলে।

 

বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১৫ মিনিট পরে। রাত পৌনে নটায়। টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আরসিবি। ২০ ওভারে ১৯২/৪ তোলে কেকেআর। অঙ্গকৃষ রঘুবংশী সর্বোচ্চ ৭১ রান করেন। ২৯ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিঙ্কু সিংহ। তবে রায়পুরের পিচে বল পড়ে যেভাবে ব্যাটে আসছিল, তখনই মনে হয়েছিল যে, এই রান তাড়া করতে সমস্যা হবে না আরসিবির।

আরও পড়ুন : ঝড়-বৃষ্টি কোন কোন জেলায়? দুশ্চিন্তার খবর শোনাল আবহাওয়া দফতর

হলও তাই। বিরাট কোহলি শুরু থেকে ছন্দে। বরুণ চক্রবর্তী-হীন কেকেআর বোলিংকে ছিঁড়ে খেলেন। ৬০ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন কিংগ কোহলিই।

আরও পড়ুন: এই মাস থেকে রেশনে আটা বিলি বন্ধ! বড় ঘোষণা নতুন খাদ্যমন্ত্রীর, দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ



Post Comment

You May Have Missed