৪ বছরের বিয়ে ভাঙছে? খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি কী করলেন মৌনী রায়?

৪ বছরের বিয়ে ভাঙছে? খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি কী করলেন মৌনী রায়?

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • মৌনী রায় এবং সূর্য নাম্বিয়ার সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন।
  • গুঞ্জন শোনা যাচ্ছে, অর্থ বা তৃতীয় ব্যক্তির জন্য দূরত্ব তৈরি হয়েছে।
  • অভিনেত্রী অনুরোধ করেছেন, ব্যক্তিগত সময়ে মনগড়া খবর প্রচার না করতে।
  • তিনি বিচ্ছেদ বা সম্পর্ক নিয়ে কোনো নিশ্চিত বার্তা দেননি।

কলকাতা: ৪ বছরের বৈবাহিক সম্পর্ক তাঁদের, জীবন যেন কাটছিল রূপকথার মতোই। তবে হঠাৎ ছন্দপতন। একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন, অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy) আর তাঁর স্বামী সূর্য নামবিয়ার (Suraj Nambiar)। মৌনী সূর্যর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকলেও, বিয়ের আগে পর্যন্ত তিনি তাঁর জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে বিয়ের ঠিক আগেরদিন, সূর্যের বাহুলগ্না হয়ে একটি ছবি শেয়ার করেন মৌনী। আর সেই সময়েই তিনি আলাপ করিয়ে দেন, সূর্যর সঙ্গে। এরপরে বিয়ের ছবি থেকে শুরু করে হামেশাই সূর্যের সঙ্গে ছবি আপলোড করতেন তিনি। তবে হঠাৎ এমন কি হল যে একে অপরকে আনফলো করে দিলেন, মৌনী আর সূর্য?

সোশ্যাল মিডিয়ায় ‘আনফলো’, শুরু গুঞ্জন

সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে অপরকে ‘আনফলো’ করেছেন এই খবর ছড়িয়ে পরার পরেই, প্রকাশ্যে চলে আসে বিভিন্ন গুঞ্জন। কোথাও কোথাও বলা হয় যে, সূর্যর সঙ্গে অর্থ সংক্রান্ত বিষয়ে কিছু দ্বিমত তৈরি হয়েছে মৌনীর। সেই কারণেই তিনি আলাদা থাকছেন। অনেকে আবার বলছেন, তৃতীয় ব্যক্তির সঙ্গে নাকি সম্পর্ক ভেঙেছে মৌনী আর সূর্যের। সেই কারণেই নাকি তাঁরা আলাদা থাকছেন। তবে সম্পর্ক নিয়ে কোনও বার্ত এতক্ষণ পর্যন্ত দেননি মৌনী। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন রকমের খবর প্রকাশ্যে চলে আসার পরেই, মুখ খুলেছেন মৌনী। কী বার্তা দিয়েছেন তিনি?

মৌনীর কী বার্তা?

সোশ্যাল মিডিয়ায় মৌনী লিখেছেন, ‘সংবাদমাধ্যমের কাছে অনুরোধ দয়া করে কোনও মনগড়া কথা লিখে দেবেন না। আমাদের কিছুটা সময় দিন, ব্যক্তিগত সময় দিন।’ ব্যক্তিগত সময় চেয়ে নিলেও মৌনী সম্পর্কে বিচ্ছেদের খবর অস্বীকার করেননি। নিজের সম্পর্ক নিয়েও তিনি কিছু বলতে চাননি। কেবল ছোট্ট একটি পোস্ট করে মৌনী বার্তা দিয়েছেন যে, এই বিষয়ে কথা বলার জন্য তাঁর কিছুটা সময় চাই। তবে সোশ্যাল মিডিয়ায় নিজের দিদির সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন মৌনী। সেই সঙ্গে অর্থপূর্ণ বার্তাও দিয়েছেন। তিনি জানিয়েছেন, যে কোনও পরিস্থিতিতেই তাঁর দিদি তাঁর পাশে থাকে। 

 

আরও পড়ুন: Mouni Roy: অর্থই অনর্থের মূল? বছর চারেকের বৈবাহিক সম্পর্কে ইতি টানছেন বাঙালি নায়িকা?

 



Post Comment

You May Have Missed