ক্ষমতায় এসেই শিক্ষা-দুর্নীতির বিচারপ্রক্রিয়া শুরুতে নতুন সরকারের অনুমতি
বিধায়ক হিসেবে শপথ গ্রহণের আগে শিয়ালদা আদালতে অভয়ার মা রত্না দেবনাথ। মেয়ের বিচারের আবেদন নিয়ে আদালতে অভয়ার মা। ৩ জনকে গ্রেফতারের দাবিতে আদালতে আবেদন। আজই আবেদনের শুনানির সম্ভাবনা, দাবি রত্না দেবনাথের। বললেন, ‘মেয়ের বিচারের জন্য লড়াই চলছিল, লড়াই চলবে।’
তোলাবাজির অভিযোগে ২ ভাই-সহ যুব তৃণমূল নেতা গ্রেফতার। গ্রেফতার পূর্ব বর্ধমানের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। কাটোয়ার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও গ্রেফতার। গ্রেফতার যুব তৃণমূল নেতা বাবুলাল শেখ, TMCP নেতা কচি শেখ। তোলাবাজির অভিযোগে বাবুলাল, কচি শেখের ভাই ছোট্ট শেখও গ্রেফতার। জুলুমবাজি, জোর করে জমি দখল, হুমকি-সহ একাধিক অভিযোগ। একাধিক অভিযোগে যুব তৃণমূল নেতা, TMCP নেতা-সহ ৩ ভাই গ্রেফতার।
‘যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে CBI বা কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা চার্জশিট দেওয়ার ক্ষেত্রে, শাস্তি বা বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয়। বিদায়ী সরকার, তাদের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচানোর জন্য। আজ আমরা CBI-কে তিনটি দফতরের আধিকারিকরা, যারা দুর্নীতিতে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্তের স্যাংশন দিয়ে দিলাম আমরা। অর্ডার বেরিয়ে গিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভা নিয়োগ দুর্নীতি এবং সমবায় দফতরে আদালতের নির্দেশে যে তদন্ত হচ্ছিল, যা আটকে রেখেছিল বিগত সরকার, আজ সেটা দিয়ে দিলাম’, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলাব়্যান্স নীতির কথা জানালেন।
তিলজলায় চামড়ার কারখানায় আগুন লেগে মৃত ২, ঝলসে গুরুতর জখম ৩। কারখানার মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন, প্রাথমিক তদন্তে অনুমান ফরেন্সিকের। সেই নিয়ে এবার কড়া নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর। জানালেন, কারখানাটি পুরোপুরি বেআইনি। কোনও বিল্ডিং প্ল্যান ছিল না। ছিল না অগ্নি নির্বাপণ ব্যবস্থা। অবৈধ নির্মাণে জিরো টলাব়্যান্স নীতি নেবে রাজ্য। পাকাপাকি ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ভেঙে দেওয়া হবে বেআইনি নির্মাণ।
বরানগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। তোলাবাজির অভিযোগে গ্রেফতার শান্তনু মজুমদার। বরানগরের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। মহিলার বাড়িতে জোর করে ভাড়াটে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। নিজেই ভাড়াটে ঢুকিয়ে মিটমাটে সালিশি সভাও করার অভিযোগ।
দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক। ৪১টি দফতরের সচিবদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে যোগ দেবেন বিধায়করাও। সব দফতরকে দ্রুত কাজের বার্তা দেওয়া হবে এই বৈঠকে, খবর সূত্রের। নির্দিষ্ট সময় অন্তর সব দফতরের কাজের খতিয়ান নেওয়া হবে, খবর সূত্রের।
‘



Post Comment