চিকিৎসার পরেও ৬ বার ফিরে এসেছে ক্যানসার! কঠিন লড়াই লড়ছেন জনপ্রিয় অভিনেতার স্ত্রী!

চিকিৎসার পরেও ৬ বার ফিরে এসেছে ক্যানসার! কঠিন লড়াই লড়ছেন জনপ্রিয় অভিনেতার স্ত্রী!

Show Quick Read

Key points generated by AI, verified by newsroom

  • অভিনেতা শোয়েব হাসমির স্ত্রী নাসরিনের ষষ্ঠবার ক্যানসার ধরা পড়েছে।
  • ২০১৮ সালে প্রথম ক্যানসার ধরা পড়ার পর ৫ বার অস্ত্রোপচার হয়েছে।
  • প্রত্যেকবার ক্যানসার ফিরে আসায় চিকিৎসা কঠিন হয়ে পড়ছে।
  • দৃঢ় মানসিকতায় নাসরিন এই আগ্রাসী ক্যানসারের সাথে লড়াই করছেন।

কলকাতা: একবার নয়, ষষ্ঠতম বার! বর্তমানে ক্রমশই ক্যানসারে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। ক্যানসার চিকিৎসা করে পুরোপুরি সারিয়ে তোলা গেলেও, অনেক ক্ষেত্রেই দেখা যায়, সুস্থ হয়ে যাওয়ার কিছু মাস, এমনকি কিছু বছর পরেও ফের শরীরে থাবা বসিয়েছে ক্যানসার। তবে একবার বা ২ বার নয়, এই নিয়ে ৬ বার ক্যানসার হানা দিল, এই অভিনেতার স্ত্রীয়ের শরীরে! অভিনেতা শোয়েব হাসমি (Sharib Hashmi) ইতিমধ্যেই ‘দ্য ফ্যামিলি ম্যান’ (The Family Man)-এর সৌজন্যে দর্শকদের মধ্যে বেশ পরিচিত নাম। তাঁরই স্ত্রীয়ের নাম, নাসরিন। ২০১৮ সালে তাঁর শরীরে প্রথম থাবা বসায় ক্যানসার। তারপরে দীর্ঘ চিকিৎসা, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পরেও তাঁর শরীরে থাবা বসিয়েছে ক্যানসার। এই নিয়ে ৬ বার। আর প্রত্যেকবারই লড়াই করে ফিরে এসেছেন নাসরিন। 

একবার নয় ৬ বার শরীরে হানা দিয়েছে ক্যানসার!

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, ক্যানসারের সঙ্গে স্ত্রীয়ের লড়াই নিয়ে শোয়েব হাসমি বলছেন, ‘এখনও পর্যন্ত ৫ বার ওর (নাসরিন) অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু ৫ বারই ওর শরীরে ফিরে এসেছে ক্যানসার। আর এবার, ষষ্ঠতম বার ওর শরীরে ক্যানসার ধরা পড়েছে। আর প্রত্যেকবারই ক্যানসার এতটা ছড়িয়ে পড়ছে যে, সেটাকে সামলানো মুশকিল হয়ে পড়ছে। তবে আমি জানি, এই সময়টাও পেরিয়ে যাবে। চিকিৎসকেরা ওর চিকিৎসা চালাচ্ছেন। তবে যতটা সাহসিকতার সঙ্গে নাসরিন গোটা বিষয়টাকে সামলাচ্ছে, ওকে দেখে যেন আমিই মনে সাহজ পাই। ওর যে ক্যানসারটা রয়েছে, সেটা ভীষণ আগ্রেসিভ। সেই কারণেই বারে বারে ফিরে আসছে। কিন্তু প্রত্যেকবারই খুব সাহসিকতার সঙ্গে ও লড়াই করে ক্যানসারের সঙ্গে।’ এই শো-তে ছিলেন নাসরিন ও। তিনি জানান, চিকিৎসার প্রত্যেকটা ধাপেই তিনি পাশে পেয়েছেন, শোয়েব হাসমিকে। অনুরাগীরাও প্রার্থনা করছেন, নাসরিন যে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

আরও পড়ুন: Alia Bhatt: তুলিতে আঁকা গাউন, হোটেলের জন্য খরচ হচ্ছে লাখ লাখ টাকা! আলিয়ার কান-সফরের সাতকাহন

 

আরও পড়ুন: Alia Bhatt Healthy Snacks: ঘি আর গুড় দিয়ে বাড়িতেই মিষ্টি তৈরি করেন আলিয়া ভট্ট! সেটাই তাঁর পেলব ত্বকের আসল রহস্য?

 



Post Comment

You May Have Missed