অপরাজিত ৮৭ রানের ইনিংস স্যামসনের, দিল্লির বিরুদ্ধে ৮ উইকেটে জয় সিএসকের

অপরাজিত ৮৭ রানের ইনিংস স্যামসনের, দিল্লির বিরুদ্ধে ৮ উইকেটে জয় সিএসকের

নয়াদিল্লি: আইপিএলে (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে হার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের ক্য়াপিটালসের (Delhi Capitals) ক্যাপ্টেন অক্ষর পটেল (Axar Patel)। ওপেনে নামেন পাথুম নিশাঙ্কা ও কে এল রাহুল। কিন্তু দুজনের কেউই রান করতে পারেননি। মিডল অর্ডারে নীতীশ রানা ও করুণ নায়ারও রান পাননি। অক্ষর পটেল মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

প্রথম পাঁচজনের কেউই কুড়ির ঘরের বেশি রান করতে পারেননি। লোয়ার অর্ডারে ত্রিস্টান স্টাবস ও সমীর রিভজি দু’জনেই রান পান। চালিয়ে খেলে দলের স্কোর দেড়শোর গণ্ডি পার করিয়ে দেন। ৩১ বলে ৩৮ রানের ইনিংস খেলেন স্টাবস। অন্য়দিকে সমীর রিজভি ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলেন চারটি ছক্কার সাহায্য়ে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রানের ইনিংস খেলেন তিনি। 

রান তাড়া করতে নেমে সঞ্জু স্যামসন শুরু থেকেই এতটাই আক্রমণাত্মক ছিলেন যে খেলা সেখানেই শেষ হয়ে যায় দিল্লির জন্য। ৫২ বলে ৮৭ রানের ইনিংস খেলন কেরলের উইকেট কিপার ব্যাটার। চেন্নাইয়ের জার্সিতে খেলার পর থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন এই ডানহাতি ব্যাটার। ইতিমধ্যেই দুটো সেঞ্চুরি হাকিয়ে ফেলেছেন চেন্নাইয়ের জার্সিতে। আর আজও সেঞ্চুরি হয়ে যেত, যদি দিল্লি আর একটু বেশি রান করত। এদিন নিজের ইনিংসে ছয়টি ছক্কা হাঁকান স্যামসন। সাতটি বাউন্ডারিও হাঁকান তিনি। ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড ১৩ বলে ৬ রান করেন। তবে চেন্নাইয়ের হয়ে ভাল ইনিংস খেলেন উরভিল পটেল ও কার্তিক শর্মা। প্রথম জন ৯ বলে ১৭ রানের ইনিংস খেলেন। ৩১ বলে ৪১ রানের ইনিংস খেলেন কার্তিক। চারটি বাউন্ডারি ও ২টো ছক্কা। 

সোশ্যাল মিডিয়ায় খোঁচা গিলের
সোশ্যাল মিডিয়ায় দলের জয়ের পরেই ইঙ্গিতবাহী বিশেষ পোস্ট করে বেশ জনপ্রিয় হয়েছেন। এবার পঞ্জাব কিংসকে হারিয়েই তাঁদেরও খোঁচা দিলেন শুভমন গিল। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে সোশ্যাল মিডিয়ায় ওয়াশিংটন সুন্দর ও সাই সুদর্শনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন টাইটান্স অধিনায়ক। তিনি এমন একটি পোজ দেন যা পঞ্জাব কিংসের সঙ্গে সমার্থক হয়ে গিয়েছে। পাশাপাশি ছবির ক্যাপশনেও ছিল পঞ্জাব কিংসকে খোঁচা।

Previous post

‘যা করবে, ওরা সবার জন্য করবে, আর অবশ্যই বিচার দেবে’, বলছেন তৃণমূলের হারে খুশি তামান্নার মা

Next post

WB Assembly Elections: শূন্য থেকে ১…তবে বেশিরভাগ আসনেই জামানত বাজেয়াপ্ত বামেদের, কী অবস্থায় মীনাক্ষী, দীপ্সিতা, কলতান-রা?

Post Comment

You May Have Missed