‘যা করবে, ওরা সবার জন্য করবে, আর অবশ্যই বিচার দেবে’, বলছেন তৃণমূলের হারে খুশি তামান্নার মা
নদিয়া, কালীগঞ্জ : ৯ বছরের ছোট্ট তামান্না – এই নামের সঙ্গে পরিচিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ। কালীগঞ্জে উপনির্বাচনের পর তৎকালীন শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের বিজয়োল্লাসের বলি হয়েছিল এই নাবালিকা। বিজয় মিছিল থেকে আসা বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় ছোট্ট তামান্নার দেহ। তার মায়ের হাহাকার, আর্তনাদ স্তব্ধ করে দিয়েছিল রাজ্যবাসীকে। শুধু তামান্নার মা সাবিনা ইয়াসমিন নন, ছোট্ট মেয়েটির সঙ্গে হওয়া চরম অন্যায়ের বিচার চেয়ে সরব হয়েছিলেন আরও অনেকে। তবে আজও অধরা অভিযুক্তদের অনেকেই।
মেয়ের বিচার চাইতে চাইতে কিছুটা ক্লান্ত, শ্রান্ত সাবিনা। তবে দমে যাননি বিন্দুমাত্র। এবছরের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে সিপিএমের প্রার্থী হয়ে ভোটে লড়েছেন তিনি। জিততে পারেননি ঠিকই, তবে তৃণমূলের বিদায়ে তিনি খুশি। সেই সঙ্গে এই ব্যাপারে আশাবাদী যে এবার হয়তো তাঁর মেয়েটা বিচার পাবে। অভিযুক্তদের মধ্যে যারা এখনও অধরা, তারা গ্রেফতার হবে। প্রসঙ্গত উল্লেখ্য, কালীগঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের আলিফা আহমেদ। এই আলিফাই জিতেছিলেন উপনির্বাচনে।
নবান্ন মুখরিত ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে, উড়ল গেরুয়া আবির, উদযাপনে কর্মীরা
এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির কাজে ধরাশায়ী হয়েছে তৃণমূল। নিজের গড় ভবানীপুরে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির শুভেন্দু অধিকারী তাঁকে হারিয়েছেন ১৫,১০৫ ভোটে। শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ৭৩,৯১৭ এবং মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮,৮১২ ভোট। পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের ২২ জন প্রাক্তন মন্ত্রী এবারের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। ভরাডুবি হয়েছে তৃণমূলের। এই পরিস্থিতিতে কী বলছেন তামান্না মা? মেয়ের বিচার পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী সাবিনা ইয়াসমিন? প্রসঙ্গত উল্লেখ্য, তামান্নার পরিবার সিপিএম সমর্থন। তামান্নার মৃত্যুর পর এই অভিযোগও উঠেছিল যে পরিবার সিপিএম সমর্থক হওয়ার কারণেই ছোট্ট মেয়েটিকে কার্যত টার্গেট করে খুন করা হয়েছে।
তৃণমূলের ভরাডুবির পর তামান্নার মা এবং এবারের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে সিপিএমের প্রার্থী হিসেবে নির্বাচিত সাবিনা ইয়াসমিনের কথায়, ‘১০০- য় ১০০ পারসেন্ট খুশি যে সরকার পাল্টেছে। চোর পাল্টেছে। চোরের রানি নেই। এখন যা করবে, ওনারা সবার জন্য করবে, আর অবশ্যই বিচার দেবে। কালকের পর থেকে মনে হচ্ছে হয়তো এবার ক্রিমিনালগুলো ধরা পড়বে, যারা বাকি আছে। যে ২৪ জন আমার মেয়েকে মেরেছে, আমার কোল খালি করেছে, আমার শুধু একটাই চাওয়া, তাদের শাস্তি হোক। এই সরকারের কাছে আমি অনুরোধ করব তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, বিচার দেওয়ার জন্য।’



Post Comment