রক্ষা হল না গড়, বহরমপুরে পরাজিত কংগ্রেসের অধীর চৌধুরী

রক্ষা হল না গড়, বহরমপুরে পরাজিত কংগ্রেসের অধীর চৌধুরী

বহরমপুর : বহরমপুর কেন্দ্রে পরাজিত কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। ১৭,৫৪৮ ভোটে পরাজিত হয়েছেন তিনি। অধীর চৌধুরীর প্রাপ্ত ভোট ৭৩,৫৪০ । এই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির সুব্রত মিত্র। তিনি ভোট পেয়েছেন ৯১,০৮৮ ।

ভোটের গণনার কয়েকদিন আগেই অধীর বলেছিলেন, ‘এই যে যারা এজেন্ট, তাদের তৎপরতা থাকলে, কেউ কিছু করতে পারবে বলে আমি মনে করি না। আর যদি তা হয়, তাহলে ভোট ব্যবস্থাটাই বেকার হয়ে যায়। মূল বিষয়টা হচ্ছে কাউন্টিং এজেন্ট হিসেবে যারা থাকবে, তাদের তৎপরতা। আমরা ঠকি, আমরা হারি কারণ, আমাদের দলের পক্ষ থেকে যাদের আমরা কাউন্টিং এজেন্ট করেছি, ভোটের সময় তাদের বসতে দেওয়া হয় না, তৃণমূলের সন্ত্রাসে।’   

গত ১৫ মার্চ ভোট ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন (Election Commission Of India)। আর নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। সেই দফায় ১৬ জেলার ১৫২ কেন্দ্রে হয় ভোট গ্রহণ। ভোটাধিকার প্রয়োগ করেন প্রায় ৩ কোটি ৬১ লক্ষ মানুষ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয় ২৯ এপ্রিল, বুধবার। সেই দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের ৭ জেলার ১৪২ কেন্দ্রের ভোটার। 

 

 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম – এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান – এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। অতএব আজ ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছে।    

 

 

রূপা গঙ্গোপাধ্যায় জয়ী, সোনারপুর দক্ষিণে হারালেন তৃণমূলের লাভলি মৈত্রকে। ৩৫,৭৮২ ভোটে জিতেছেন রূপা গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় স্থানে রয়েছেন লাভলি মৈত্র। তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের পারমিতা দাশগুপ্ত। চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেসের সুব্রতা দত্ত। বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ১,২৮,৯৭০ এবং তৃণমূলের লাভলি মৈত্র পেয়েছেন ৯৩ হাজার ১৮৮টি ভোট।     

Post Comment

You May Have Missed