বিরাট জয় শঙ্কর ঘোষের, গেরুয়া শিবিরের গড় দার্জিলিং, ফের হোয়াইটওয়াশ করল বিজেপি

বিরাট জয় শঙ্কর ঘোষের, গেরুয়া শিবিরের গড় দার্জিলিং, ফের হোয়াইটওয়াশ করল বিজেপি

দার্জিলিং: ​এবারের বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্র। এই জেলা গত পাঁচ-ছয় বছর ধরেই বিজেপির শক্ত ঘাঁটি। দক্ষিণবঙ্গকে এখনও কবজা করতে না পারলেও উত্তরবঙ্গ কিন্তু বিজেপি দখল করে নিয়েছিল আগের বিধানসভা ভোটেই। ২০২১ নির্বাচনের আগে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন শঙ্কর ঘোষ। তৃণমূল কংগ্রেস বা সিপিএম কোনও আসনই এই জেলায় পায়নি। বিজেপির একচ্ছত্র আধিপত্য ছিল। দার্জিলিং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীরজ তামাং জিম্বা ২০১৯ এর উপ নির্বাচন ও একুশের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিলেন। এবারও তাঁরই জেতার সম্ভাবনা প্রবল। 

এবারের পাহাড়ের রাজনৈতিক সমীকরণ কিছুটা আলাদা। দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পং এই তিনটি কেন্দ্রে তৃণমূলের সঙ্গে জোট বেঁধেছে অনীত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তাঁরা নিজেদের প্রতীকেই এই তিনটি আসনে লড়ছে। পাহাড় মূলত বিজেপির পাল্লা ভারী থাকলেও মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া কেন্দ্রে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির।

পাহাড়ের শান্তি, উন্নয়ন এখানকার মানুষের প্রধান দাবি-দাওয়া। যা হাতিয়ার এবারও সব দলেরই। বিজেপি এবারও পাহাড়ে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন পেয়েছে। গোর্খাদের মধ্যে স্থায়ী রাজনৈতিক সমাধানই এখানে প্রধান লক্ষ্য তাঁদের। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং এলাকায় পানীয় জলের সমস্য়া এবারের নির্বাচনে একটা ইস্যু ছিল। এছাড়া চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি ও পাট্টা প্রদান নিয়ে শাসক ও বিরোধীদের মধ্য়ে তরজা অব্যাহত। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সাম্প্রতিক সময়ের শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি বিভিন্ন ইস্যুতে বিঁধেছে বিজেপি এখানে। তবে একপেশে যেভাবে পদ্ম শিবির এখানে গত বিধানসভার পর থেকে ছেয়ে আছে, তাতে এবারও বিজেপির পাল্লাই ভারী এখানে। ভোটের আগে কার্শিয়ংএর বিজেপি প্রার্থী সোনম লামা বলছিলেন, ‘বিকশিত ভারতের মিশনে যা যা কাজ হচ্ছে, মানুষ বুঝতে পারছেন, উত্তরবঙ্গে উন্নতি হচ্ছে। কিন্তু রাজনৈতিক কারণে, দার্জিলিং পিছিয়ে পড়ছে। তাই দার্জিলিংয়ের মানুষ ও এবার চাইছেন, যেভাবে বিহার, উত্তরপ্রদেশ বদলাচ্ছে, সেই গতিতেই উন্নয়ন আসুক দার্জিলিংয়েও।’

২০২৬ বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে নজরকাড়া প্রার্থী? কে এগিয়ে?

কেন্দ্র নজরে প্রার্থী (দল) কে এগিয়ে?
দার্জিলিং নোমান রাই (বিজেপি সমর্থিত গোর্খা জনমুক্তি মোর্চা) নোমান রাই (বিজেপি সমর্থিত গোর্খা জনমুক্তি মোর্চা)
শিলিগুড়ি শঙ্কর ঘোষ (বিজেপি) শঙ্কর ঘোষ (বিজেপি)
মাটিগাড়া-নকশালবাড়ি আনন্দময় বর্মন (বিজেপি) আনন্দময় বর্মন (বিজেপি)
কার্শিয়ং সোনম লামা (বিজেপি) সোনম লামা (বিজেপি)
ফাঁসিদেওয়া দুর্গা মুর্মু (বিজেপি) দুর্গা মুর্মু (বিজেপি)

২০২১ বিধানসভা নির্বাচনের ফল

কেন্দ্র জয়ী প্রার্থী দল
দার্জিলিং নীরজ তামাং জিম্বা  বিজেপি
শিলিগুড়ি শঙ্কর ঘোষ বিজেপি
মাটিগাড়া-নকশালবাড়ি আনন্দময় বর্মন বিজেপি
কার্শিয়ং বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপি
ফাঁসিদেওয়া  দুর্গা মুর্মু বিজেপি

 

Post Comment

You May Have Missed