West Bengal Assembly Elections 2026: ফলতায় ইভিএমে টেপ মারার অভিযোগ তুলল বিজেপি! এলাকায় উত্তেজনা, সুষ্ঠু পদক্ষেপের দাবি

West Bengal Assembly Elections 2026: ফলতায় ইভিএমে টেপ মারার অভিযোগ তুলল বিজেপি! এলাকায় উত্তেজনা, সুষ্ঠু পদক্ষেপের দাবি

Last Updated:

ফলতায় ইভিএমে টেপ মারার অভিযোগ তুলল বিজেপি। তাদের পক্ষ থেকে এই ঘটনায় সুষ্ঠ পদক্ষেপের দাবি তোলা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 

+

ইভিএমে টেপ লাগানোর অভিযোগ

ফলতা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ফলতায় ইভিএমে টেপ মারার অভিযোগ তুলল বিজেপি। তাদের পক্ষ থেকে এই ঘটনায় সুষ্ঠ পদক্ষেপের দাবি তোলা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

দ্বিতীয় দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ থাকলেও, বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। শুধু তাই নয়, ফলতায় বিজেপি প্রতীকের উপর টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে মারাত্মক অভিযোগ তুলেছেন ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে অভিযোগ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, চাওয়া হয়েছে বিস্তারিত রিপোর্টও। বিজেপি প্রার্থীর অভিযোগ, ফলতা বিধানসভার দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকের উপরে এই টেপ সাঁটিয়ে দেওয়া হয়েছে।

দেবাংশু পান্ডার দাবি, ভোটারদের বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। এই ঘটনার পিছনে তৃণমূল আছে বলেও দাবি তাঁর। শুধু তাই নয়, ফলতায় পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি। অন্যদিকে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেও দাবি স্থানীয় নেতৃত্বের। এদিকে ঘটনার পরেই বুথের বাইরে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযোগ সামনে আসতেই ওই ইভিএম রাতারাতি বদল করা হয়েছে। কিন্তু কেন এই ঘটনা তা জানতে ইতিমধ্যে কমিশনের তরফে রিপোর্ট তলব করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। সবকিছু খতিয়ে দেখে ঘটনায় দোষীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

Post Comment

You May Have Missed