দার্জিলিংয়ের গোর্খা সমস্যা মেটাতে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’-এর আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Last Updated:

দার্জিলিং পাহাড়ের গোর্খাদের দীর্ঘদিনের পরিচয় ও প্রশাসনিক সমস্যা মেটাতে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’-এর আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুকনার ত্রিপাক্ষিক বৈঠকে তিনি জানান, সংবিধানের আওতায় থেকেই সমাধান হবে, তবে পশ্চিমবঙ্গ ভাগ করা হবে না।

শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ (ফাইল ছবি)
শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ (ফাইল ছবি)

দার্জিলিং: পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ে দীর্ঘদিনের গোর্খাদের পরিচয় ও প্রশাসনিক সমস্যার ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’ (PPS) খুঁজে বার করার আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দার্জিলিংয়ের পাদদেশে সুকনায় আয়োজিত গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক বৈঠকে শাহ জানান, ভারতের সংবিধানের কাঠামোর মধ্যেই এই সমস্যার চূড়ান্ত সমাধান করা হবে। তবে কোনও ভাবেই পশ্চিমবঙ্গকে ভাগ করা হবে না।

Post Comment

You May Have Missed