গুটখা, পান মশলা ক্রেতাদের জন্য বড় খবর ! সরকার আনছে এই নিয়ম, না মানলেই….
Plastic Ban On Pan Masala : খাবার প্যাকেজিংয়ের ক্ষেত্রে আরও কড়া নিয়ম আনতে চলেছে সরকার। শীঘ্রই পানমশলার প্যাকেজিংয়ে নিষিদ্ধ করা হবে প্লাস্টিকের ব্যবহার (Plastic Ban)। অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছে ‘ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া’ (FSSAI)। মূলত, বহুস্তরীয় প্লাস্টিকের প্য়াকেজিং বন্ধ করতে চাইছে সরকার। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
কীসে পরিবর্তন করতে চলেছে সরকার
গত ২৮ এপ্রিল এই বিষয়ে একটি খসড়া নির্দেশিকা তৈরি করেছে ‘ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া’। যেখানে বলা হয়েছে, ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডার্ড রেগুলেশন অ্য়াক্টে ২০১৮-তে সংশোধনী আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শীঘ্রই এই বিষয়ে নতুন খবব পাওয়া যাবে।
প্লাস্টিকের বদলে কীসে পাওয়া যাবে পান মশলা
সরকারের এই প্রস্তুতি বাস্তবের মুখ দেখলে শীঘ্রই পান মশলা আর দেখা যাবে না প্লাস্টিকের প্যাকেটে। পরিবর্তে কাগজ বা পেপার বোর্ডের মোড়কে বিক্রি করতে হবে পান মশলা। FSSAI-এর মতে, প্লাস্টিকের পরিবর্তে সেলুলোজ বা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনও প্য়াকেটে সেল করা যেতে পারে পান মশলা। বিক্রেতা চাইলে টিন অথবা কাঁচের বোতলে এই মশলা বিক্রি করতে পারেন।
কোন কোন উপাদান ব্যবহার করা যাবে না
‘ফুড সেফটি অ্য়ান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া’-র খসড়া সংশোধনী অনুযায়ী কোন কোন উপাদান পান মশলার প্যাকেটে ব্যবহার করা যাবে না , তাও বলা হয়েছে। এই তালিকায় রয়েছে..
১ পলিথিলিনে প্য়াকেট করা যাবে না পান মশলা
২ বিক্রেতে চাইলেও পলিপ্রোপেলিন প্যাকেটে ব্যবহার করা যাবে না
৩ পলি ভিনাইল ক্লোরাইডে, সিন্থেটিক পলিমার, ল্যামিনেটসেও পান মশলা প্যাকেট করা যাবে না
আরও কী মুক্ত হতেই হবে পান মশলাকে
মনে করা হচ্ছে প্যাকেজিং শিল্পের জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আগামী দিনে প্যাকেজিং উপকরণগুলিকে “অ্যালুমিনিয়াম ফয়েল ও ধাতব বা প্লাস্টিকজাতীয় পদার্থমুক্ত” হতে হবে।
এছাড়াও, এই খসড়া বিজ্ঞপ্তিতে ‘প্লাস্টিক ওয়েস্ট ম্য়ানেজমেন্ট রুল, ২০১৬’-এর নিয়মগুলির উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে , “গুটখা, তামাক ও পান মশলা সংরক্ষণ, প্য়াকেজিং বা বিক্রয়ের উদ্দেশ্যে প্লাস্টিক স্যাশে ব্যবহার করা যাবে না।” শীঘ্রই এই নতুন সংশোধনী আনার চেষাট করছে সরকার। একবার সংশোধনী বাস্তবায়িত হলে পান মশলা আর প্লাস্টিকের প্যাকেটে বিক্রি করা যাবে না। তা হলে কড়া ব্যবস্থা নেবে সরকার।
আরও পড়ুন : ২০ টাকা বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, ৩ থেকে ৬ মাসেই এই বৃদ্ধি ! কারা করছে আশঙ্কা ?



Post Comment