Narendra Modi: ‘মেয়েরাই তৃণমূলের উপর সবচেয়ে বেশি রেগে’! দ্বিতীয় দফাতেও টার্গেট মহিলা ভোট, ঠাকুরনগরে বোঝালেন মোদি

Narendra Modi: ‘মেয়েরাই তৃণমূলের উপর সবচেয়ে বেশি রেগে’! দ্বিতীয় দফাতেও টার্গেট মহিলা ভোট, ঠাকুরনগরে বোঝালেন মোদি

Last Updated:

Narendra Modi: তৃণমূলের জঙ্গলরাজে সবচেয়ে বেশি নির্যাতিত মেয়েরা-বোনেরা, ঠাকুরনগরে দাবি নরেন্দ্র মোদির।

মহিলা ইস্যুতে তৃণমূলকে বিঁধলেন মোদি
মহিলা ইস্যুতে তৃণমূলকে বিঁধলেন মোদি

ঠাকুরনগর: রবিবার বনগাঁর ঠাকুরনগরে প্রথম জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর শুরু থেকেই তৃণমূলকে ঝাঁঝাল আক্রমণ শানালেন মোদি। মহিলা ভোটব্যাঙ্ক নিয়ে গর্ব করা তৃণমূলকে মহিলা ইস্যুতেই এদিন বিঁধলেন প্রধানমন্ত্রী।

জনসভায় মোদির দাবি, ‘তৃণমূলের উপরে মহিলারাই সবথেকে বেশি রেগে আছেন, তা প্রকাশ পাচ্ছে! মোদির বক্তব্য, ‘তৃণমূলের জঙ্গলরাজে এখানকার মেয়েরা নিখোঁজ হচ্ছে, কিন্তু এখানকার তৃণমূল সরকার ঘুমিয়ে আছে৷ ৪ মে-র পর বিজেপি সরকার গুন্ডা, ধর্ষকদের হিসেব করবে৷ তাই মহিলাদের বলছি, আর সহ্য করবেন না৷ অত্যাচারীদের সরিয়ে দিতে হবে৷’

আরও পড়ুন: দ্বিতীয় দফা ভোটের আগে আরও কড়া নির্বাচন কমিশন, নজরে ৩ জেলা! কোথায় কত QRT মোতায়েন?

মোদির ঘোষণা করেন, তৃণমূল আর্সেনিকযুক্ত জল খেতে বাধ্য করছে। বিজেপি সরকার প্রতি ঘরে বিশুদ্ধ জল দেবে। ৮০ হাজার টাকা দেবে ছাদের উপরে সৌরপ্রকল্পের ব্যবস্থা করার জন্য। এতে বিদ্যুতের বিল বাঁচবে। ৫ লক্ষ টাকা পর্যন্ত মুক্ত চিকিৎসার ব্যবস্থা করবে। সার্ভিক্সে ক্যানসারের চিকিৎসা, টিকা বিনামূল্যে দেওয়া হবে। গর্ভবতী মহিলাদের ২১ হাজার টাকা দেওয়া হবে। স্নাতক পাশ করার জন্য ৫০ হাজার টাকা সাহায্য করা হবে। মেয়েদের শিক্ষা এবং চিকিৎসার চিন্তা করবে বিজেপি।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Narendra Modi: ‘মেয়েরাই তৃণমূলের উপর সবচেয়ে বেশি রেগে’! দ্বিতীয় দফাতেও টার্গেট মহিলা ভোট, ঠাকুরনগরে বোঝালেন মোদি

Post Comment

You May Have Missed