Get Free Gold Ring: সরকারি হাসপাতালে জন্মালে মিলবে সোনার আংটি ? কোন রাজ্যে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন ? জেনে নিন
Last Updated:
Get Free Gold Ring: সরকারি হাসপাতালে জন্মালেই কি মিলবে সোনার আংটি? তামিলনাড়ুর এই প্রকল্পে কারা সুবিধা পাবেন, তা জেনে নিন। নবজাতক শিশুদের জন্য ১ গ্রাম সোনার আংটি দেবে তামিলনাড়ু সরকার। এই প্রকল্পের সুবিধা পেতে কী যোগ্যতা প্রয়োজন, কবে থেকে তা কার্যকর হবে এবং প্রকল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি কী, জেনে নিন।
চেন্নাই: তামিলনাড়ু সরকার নবজাতক শিশুদের জন্য সোনার আংটি প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে। সরকার সোনার আংটি কেনার জন্য দুই জুয়েলার্সকে কাজের বরাত দিয়েছে। জুয়েলার্সদের ৭০:৩০ অনুপাতে মোট ১,২৮,৪৯৯টি সোনার আংটি সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেনে নিন, এই সোনার আংটি কারা এবং কবে থেকে পাবেন।

Post Comment