West Bengal Election 2026: পুরুলিয়ার স্ট্রং-রুমে ২৪ ঘণ্টা লাইভ মনিটরিং, নিরাপত্তায় বিশাল কেন্দ্রীয় বাহিনী! জানুন ইভিএমের পাহাড়ার খুঁটিনাটি
Last Updated:
West Bengal Assembly Election 2026: ভোট শেষ হতেই পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের স্ট্রং-রুমে শুরু হয়েছে ত্রি-স্তরীয় নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে সিসিটিভি-র মাধ্যমে চলছে লাইভ মনিটরিং।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রাজ্য জুড়ে প্রথম দফার বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। জঙ্গলমহলে পুরুলিয়া জেলাতে মোটের উপর সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। এবার কড়া নিরাপত্তার বলয়ে পুরুলিয়ার স্ট্রং-রুম। জেলার বিভিন্ন প্রান্তের ভোটগ্রহণ কেন্দ্র থেকে ইভিএম পৌঁছে গিয়েছে পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ডিআরডিসি সেন্টার তথা স্ট্রং-রুমে। ভোট পর্ব মিটতেই সেই স্ট্রং-রুম ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সূত্রের খবর, স্ট্রং-রুমের নিরাপত্তায় মোতায়েন থাকছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রয়েছেন ১২ জন রাজ্য পুলিশের অফিসার ও ৩০ জন কনস্টেবল। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও থাকবে নজরদারির ব্যবস্থা। ২৪ ঘণ্টা লাইভ মনিটরিং চলবে স্ট্রং-রুমে। বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। চলছে কড়া নজরদারি। আগামী ৪ তারিখ গণনা পর্যন্ত এই নিরাপত্তা বলয় বজায় থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
ভোট পরবর্তী সময়ে ইভিএমের সুরক্ষা নিশ্চিত করতে কোনওরকম ফাঁক রাখতে নারাজ প্রশাসন। নির্বাচন পর্ব মিটতেই এখন প্রশাসনের মূল লক্ষ্য ইভিএমের সুরক্ষা নিশ্চিত করা। সেই কারণে স্ট্রং-রুমের বাইরে ও ভিতরে প্রতিটি স্তরে রাখা হয়েছে কড়া নজরদারি। জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ জেলা পুরুলিয়ায় যাতে গণনার দিন পর্যন্ত ইভিএম সম্পূর্ণ সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। তাই স্ট্রং-রুমকে ঘিরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
West Bengal Election 2026: পুরুলিয়ার স্ট্রং-রুমে ২৪ ঘণ্টা লাইভ মনিটরিং, নিরাপত্তায় বিশাল কেন্দ্রীয় বাহিনী! জানুন ইভিএমের পাহাড়ার খুঁটিনাটি



Post Comment