RG Kar Case Ratna Debnath:”ন্যায়বিচার আমি পাবই..”, দাবি অভয়ার মায়ের, কাদের ‘ফাইল’ খোলার কথা বললেন মোদি ?

RG Kar Case Ratna Debnath:”ন্যায়বিচার আমি পাবই..”, দাবি অভয়ার মায়ের, কাদের ‘ফাইল’ খোলার কথা বললেন মোদি ?

কলকাতা : দ্বিতীয় দফা ভোটের আগে রাজ্যে ফের মোদিঅভয়ার মায়ের সমর্থনে প্রচারে এদিন পানিহাটিতে প্রচার সভায় ছিলেন তিনি। মোদির বক্তব্যের পর এবার নিজ প্রতিক্রিয়া দিলেন অভয়ার মা, পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।

আরও পড়ুন, গঙ্গা ভ্রমণের পর নৌকাচালককে কত টাকা দিলেন প্রধানমন্ত্রী ?

পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বলেন,  “আমাকে বলেছেন (প্রধানমন্ত্রী মোদি), আপনি খুব সাহস দেখিয়েছেন, তখন আমি বলেছি মেয়ের ন্যায়বিচার চাই। এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই। মুখ দেখাতে চাই, আমার মাথায় হাত রেখেছেন। আমরা কোনও অন্যায় করিনি, আমার মেয়েও কোনও অন্যায় করেনি। ন্যায়বিচার আমি পাবই। প্রত্যেকটা মা-বাবার সঙ্গে যেটা ঘটে, আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়, কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বের হতে পারে না। সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ে। তাঁকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। তাঁকে হাসপাতালে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তাঁর পরে যারা আমাকে এইসব কুৎসা করছে, তাঁদের আমি মানুষ বলে গণ্য করি না। মনুষ্যত্ব নেই, তাঁদের মনুষ্যত্ব বিসর্জন হয়ে গিয়েছে, আগেই। “

এদিন পানিহাটিতে অভয়ার মায়ের সমর্থনে প্রচারে এসে প্রধানমন্ত্রী বলেছিলেন, “যেই মা, নিজের মেয়েকে চিকিৎসক বানিয়েছেন, আর যার মেয়েকে কেড়ে নিয়েছে তৃণমূলের মহাজঙ্গলরাজ। বিজেপি ওই মাকে আশার পথ দেখিয়েছেন। যখন বাংলার মেয়েরা ন্যায় চায়, তখন তৃণমূলের নির্মম সরকার, কন্যাদের একটাই কথা বলেন, ধর্ষণ থেকে বাঁচতে হবে। প্রাণে বাঁচতে হবে। তাই ঘর থেকে বাইরেই বেরিও না। বিজেপি কন্যাদের স্বপ্নকে দুমড়ে মুচড়ে যেতে দেবে না। ৪ মে, বিজেপির সরকার তৈরির পর, ওনার উপর হওয়া প্রতিটা অন্যায় এবং অত্যাচারের ফাইল খোলা হবে।  আর এটা মোদির গ্যারান্টি।” 

Previous post

West Bengal Election 2026: পুরুলিয়ার স্ট্রং-রুমে ২৪ ঘণ্টা লাইভ মনিটরিং, নিরাপত্তায় বিশাল কেন্দ্রীয় বাহিনী! জানুন ইভিএমের পাহাড়ার খুঁটিনাটি

Next post

রিজার্ভ ব্যাঙ্কের বড় নির্দেশ, বাতিল করা হল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স!

Post Comment

You May Have Missed