‘১০০ কোটির সম্পত্তির হিসেবই দেখানো হয়নি’, নির্বাচনের আগে ফের প্রশ্নের মুখে দক্ষিণী অভিনেতা বিজয়
- বিজয় তাঁর হলফনামায় ১০০ কোটি টাকার সম্পত্তির হিসেব দেননি।
- আয়কর বিভাগের গাফিলতি রয়েছে, এই অভিযোগও উঠেছে।
- অনুমতি ছাড়া মিছিল করায় বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের।
- ব্যক্তিগত সম্পর্ক ও সম্পত্তি নিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজয়।
কলকাতা: রাজনীতিতে পা রাখার পর থেকেই যেন বারে বারে বিতর্কে জড়িয়ে পড়ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা, থলপতি বিজয় (Vijay)। প্রথমে তাঁর ব্যক্তিগত সম্পর্ক, পরে অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগ, আর এবার, সম্পত্তি নিয়েও গরমিলের অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। এবার তামিলনাড়ুর নির্বাচনে লড়ছেন বিজয়, ২টি জায়গা থেকে প্রার্থী তিনি। আর প্রার্থী হিসেবে, আয়-ব্যয়ের খতিয়ান জমা দিতে হয় নির্বাচন কমিশনে। কোথায়, কত, কীভাবে আয়, কোন খাতে কত ব্যয়, স্থাবর অস্থাবর সম্পত্তি সহ, সমস্ত খতিয়ানই বিস্তারিত দেখাতে হয়। সেই মতো, সম্পত্তির হিসেব নিকেশ দিয়েছিলেন বিজয় ও! কিন্তু গরমিল সেখানেই! মাদ্রাজ হাইকোর্ট বলছে, বিজয় যে সম্পত্তির হিসেব-নিকেশ দেখিয়েছেন, সেখানে নাকি ১০০ কোটির সম্পত্তির কোনও হিসেবই দেখানো হয়নি!
বিজয়ের আয়-ব্যয়ের খতিয়ানে গরমিল?
Tamilaga Vettri Kazhagam দলের মাথা হলেন বিজয়। স্থাবর ও অস্থাবর সম্পত্তির যে খতিয়ান বিজয় দিয়েছেন, তাতে গড়মিল রয়েছেন বলে মামলা দায়ের হয়েছিল। সোমবার মাদ্রাজ হাইকোর্ট এই মামলার শুনানি করার সময় বলে, ‘সম্পত্তির হিসেব দেওয়ার সময়ে, গড়মিল রয়েছে। প্রায় ১০০ কোটিরও বেশি সম্পত্তির খতিয়ান তুলে ধরাই হয়নি এফিডেভিটে! এদিনের মামলায়, জাস্টিস SA ধর্মাধিকারী ও জাস্টিস G অরুণ মুরুগানের বেঞ্চ, বিজয়, আয়কর দফতরের ডিরেক্টর জেনারেল, নির্বাচন কমিশন ও ২ রিটার্নিং অফিসারকে এই বিষয়ে নোটিস পাঠানো হয়েছে। বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন, চেন্নাইয়ের ভি ভিগ্নেশ। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনের আগে থলপতি বিজয় যে আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছেন, তাতে বেশ কিছু গরমিল রয়েছে। বিজয় সম্পূর্ণ সম্পত্তির হিসেব দেখাননি। এই অভিযোগের ভিত্তি করেই দায়ের হয় মামলা। আজ সেই মামলার শুনানি ছিল। পাশাপাশি এই অভিযোগ ও তোলা হয়েছে যে, আয়কর বিভাগের ও এই বিষয়ে গাফিলতি রয়েছে।
জনসমর্থনে মিছিল করতে গিয়েও বিতর্কে বিজয়
সম্প্রতিই Tamilaga Vettri Kazhagam-র নেতা এন আনন্দ ও বিজয়ের নামে একটি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ, গত বৃহস্পতিবার এই দলের তরফ থেকে এই ব়্যালির আয়োজন করা হয়েছিল। তবে এই ব়্যালির কোনও পুলিশি অনুমোদন ছিল না বলেই জানিয়েছে পুলিশ। চেন্নাইয়ের মাম্বালাম পুলিশের তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড অফিশিয়ালের তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের অভিযোগ, একটি ভীষণ পরিচিত আর জনপ্রিয় জায়গায় বিশাল এই ব়্যালির আয়োজন করা হয়েছিল বিজয়ের দলের তরফে। T Nagar-এ আয়োজিত ওই ব়্যালির কারণে ওই অঞ্চলে প্রবল যানজট তৈরি হয়। প্রচুর অনুরাগী ও আলো দিয়ে ব়্যালি করছিলেন বিজয়। তবে এই জনসমর্থন দেখাতে গিয়েই হল বিপত্তি।



Post Comment