‘শেষ কবে ম্য়াচ জিতিয়েছ নিজে?’, হার্দিককে খোঁচা প্রাক্তন নাইট তারকার

‘শেষ কবে ম্য়াচ জিতিয়েছ নিজে?’, হার্দিককে খোঁচা প্রাক্তন নাইট তারকার

মুম্বই: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya)। মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বভার সামলাচ্ছেন গত ৩ মরশুম ধরে। এই মরশুমে এখনও পর্যন্ত একটি ম্য়াচেও জয় ছিনিয়ে নিতে পারেনি মুম্বই শিবির। আইপিএলে ১০ দলের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার নীচে রয়েছে দলটি। যে দলে জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, সূর্যকুমার যাদব, রোহিত শর্মার মত তারকা রয়েছে, সেই দলের এই হাল কোনওভাবেই মানা যায় না। ক্যাপ্টেন হিসেবে হার্দিক পাণ্ড্যর পারফরম্য়ান্স নিয়ে অনেকেই সমালোচনা করছেন। এবার তাঁর ব্যাটিং ও বোলিং পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া।

কেকেআরের প্রাক্তন তারকা ব্যাটার ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বলছেন, ”মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডারের দিকে যদি একবার দেখি। আমি সূর্যকুমারকে নিয়ে কিছু বলব না, কারণ ও আগের বার অনেক ম্য়াচ দলকে জিতিয়েছ। কিন্তু হার্দিককে নিয়ে প্রশ্ন তুলব। শেষ কবে হার্দিক একার হাতে ম্য়াচ জিতিয়েছিল, আমার তো মনে পড়ছে না। আমরা হয়ত অনেক গুলো ক্যামিও ইনিংস দেখেছি ওর। কিন্তু একটা ম্যাচ জেতানো ৭০-৮০ রানের ইনিংস বা একটা ম্য়াচ জেতানাে বোলিং স্পেল কবে শেষবার দেখা গিয়েছিল হার্দিকের থেকে।”

শেফরান রাদারফোর্ডকে ব্যাটিং অর্ডারে আরও ওপরের দিকে খেলানোর পরামর্শ দিয়েছেন আকাশ চোপড়া। তিনি বলছেন, ”হার্দিকের এবার নিজের পারফরম্য়ান্স দেখানোর সময় এসেছে। নতুন ভাবনা, নতুন লক্ষ্য, নতুন কিছু বদলের প্রয়োজন আছে দলে। এর জন্য়ই আমার মনে হয় যে রাদারফোর্ডের ওপরে উঠে আসা উচিৎ। কারণ এটা ভেবেই অবাক লাগছে যে মুম্বই দল পাঁচবারের চ্যাম্পিয়ন তাঁরাই এবার পয়েন্ট টেবিলে সবার শেষে রয়েছে। এটাই অদ্ভুত।”

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচের সময় মুম্বই ইন্ডিয়ান্স দলে হার্দিক ও বুমরার মতভেদের ছবিটা ক্যামেরায় ধরা পড়েছিল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পাণ্ড্যর সঙ্গে মাঠেই যশপ্রীত বুমরার মতভেদের বিষয়টি ক্য়ামেরায় ধরা পড়ে। বুমরার বোলিংয়ের সময় অধিনায়ক হার্দিক নিজে ফিল্ডিং সাজাচ্ছিলেন, তবে সম্ভবত তাঁর সঙ্গে সহমত ছিলেন না। এই মুহূর্তে হার্দিককে বেশ উত্তেজিত দেখায়। অবশ্য প্রাথমিকভাবে হার্দিকের সাজানো ফিল্ডিং বুমরার সম্মতি না থাকলেও, পরে সম্ভবত তিনি হাত তুলে তা মেনে নেওয়ার মতেই ইশারা করেন। মাঠে যখন এইসব চলছে, তখন ডাগ আউটে বসে দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার কুমার।

Post Comment

You May Have Missed