Yousuf Pathan : বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে প্রচারে আনল তৃণমূল! বাঁকুড়ায় প্রার্থীর সঙ্গে রোড শো-তে ‘বিগ হিটার’, মানুষের ভিড়

Yousuf Pathan : বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে প্রচারে আনল তৃণমূল! বাঁকুড়ায় প্রার্থীর সঙ্গে রোড শো-তে ‘বিগ হিটার’, মানুষের ভিড়

Last Updated:

Yousuf Pathan : বাঁকুড়ায় এলেন ইউসুফ পাঠান! করলেন নির্বাচনী প্রচার। তাঁকে দেখার জন্য মানুষের ঢল নামল রাস্তার ধারে।

+

ইউসুফ পাঠান

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় : সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে চার ছক্কা হাঁকিয়ে দুরমুস করেছিল ইউসুফ পাঠান। এবার ভোটের ময়দানে বাঁকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী পেশায় চিকিৎসক অনুপ মন্ডলের সমর্থনে প্রচারে চার-ছক্কা হাঁকালেন তিনি।

বিগ হিটার, ইউসুফ বাঁকুড়া বিধানসভায় করলেন রোড শো, আর সেই রোড শো’তে দেখা গেল ক্রিকেটার ইউসুফ পাঠানের ভক্তদের।মানুষের সমাগম, মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো।

বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ অনুপ মন্ডলের সমর্থনে আজ ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান সাংসদ ইউসুফ পাঠান এক বর্ণাঢ্য পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচি করেন। বাঁকুড়ার বাদুলারা এবং সংলগ্ন এলাকায় এই প্রচার অভিযান চালান হয়।

ইউসুফ পাঠানকে সামনে রেখে বাদুলারা রাস্তায় পদযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক অংশ নেন। জনসংযোগ ও পদযাত্রা চলাকালীন ইউসুফ পাঠান স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন এবং ডাঃ অনুপ মন্ডলকে ভোট দেওয়ার আবেদন জানান। ইউসুফ পাঠান, যিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন, তাঁর উপস্থিতি বাঁকুড়ার নির্বাচনী প্রচারে বাড়তি মাত্রা যোগ করেছে।

Post Comment

You May Have Missed