পেনশন খাতেও এবার ১০০ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগ ! সংসদের পরবর্তী অধিবেশনেই আসতে পারে বিল ?

পেনশন খাতেও এবার ১০০ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগ ! সংসদের পরবর্তী অধিবেশনেই আসতে পারে বিল ?

Pension News Update : বিমার পর এবার পেনশন খাতেও ১০০ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগের পক্ষে সায় দিতে পরে সরকার। সূত্রের খবর, শীঘ্রই FDI-এর সীমা বাড়াতে পারে সরকার। সেই ক্ষেত্রে আগামী সংসদের অধিবেশনে আসতে পারে বিল। কী থাকবে এই নতুন বিলে ?

গত বছরই বিমা খাতে FDI বাড়ানো হয়েছে
দেশের অর্থনীতির সাম্প্রতিক অতীত বলছে, গত বছরই বিমা খাতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ১০০ শতাংশ করে দিয়েছে সরকার। ৭৪ শতাংশ থেকে এই সংখ্য়াটা বাড়িয়ে ১০০ শতাংশ করা হয়েছে। ১৯৩৮-এর বিমা আইন মেনে ২০১৫ সালে ইনস্যুরেন্স সেক্টরে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ৪৯ শতাংশ থেকে ৭৪ শতাংশে নিয়ে আসা হয়। পরে যা আরও বাড়িয়ে ১০০ শতাংশ করে সরকার।

বিমা খাতে কীভাবে FDI ১০০ শতাংশ হবে ?
রিপোর্ট বলছে, পেনশন খাতে ১০০ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগ নিয়ে যেতে ‘পেনশন ফান্ড রেগুলেটরি অ্য়ান্ড ডেভেলপমেন্ট অথরিটি অ্য়াক্ট ২০১৩’-তে সংশোধীন আনতে হবে। সেই কারণে শীঘ্রই সংসদের অধিবেশনে এই বিষয়ে বিল আনতে চাইছে সরকার। সূত্রের খবর, আগামী বাদল অধিবেশন অথবা শীতকালীন সংসেদর অধিবেশনেই এই বিষয়ে সংশোধনী আনতে পারে সরকার। বর্তমানে পেনশন খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ রয়েছে। এই পরিমাণটাই বাড়িতে চাইছে সরকার। 

কী থাকতে পারে ওই সংশোধনীতে
শোনা যাচ্ছে, এই প্রস্তাবিত সংশোধনী বিলের মাধ্যমে এনপিএস (NPS) ট্রাস্টকে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) থেকে আলাদা করা হবে। বর্তমানে এনপিএস ট্রাস্টের দায়িত্ব, কাজ ও ক্ষমতা পিএফআরডিএ (PFRDA) সংশোধনী আইনের আওতায় রয়েছে। এটি চ্যারিটেবল ট্রাস্ট অ্যান্ড কোম্পানিজ অ্যাক্ট, ২০১৫-এর আওতায় পরিচালিত হয়।

কী কারণে এই পদক্ষেপ
মূলত, পেনশন নিয়ন্ত্রক সংস্থা ও এনপিএস ট্রাস্টকে আলাদা রাখতে চাইছে সরকার। এর জন্য ১৫ সদস্যের একটি অথরিটি গঠন করা হয়েছে। এই সদস্যদের অধিকাংশ হবেন সরকারের প্রতিনিধি। এ ছাড়াও রাজ্য সরকারগুলিও থাকবে এই কমপিটেন্ট অথরিটির মধ্যে। এরাই হবে এই তহবিলে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর। আগে পেনশন খাতের উন্নয়নের জন্য পিএফআরডিএ (PFRDA) গঠন করা হয়েছিল। পেনশন তহবিলগুলির ওপর যথাযথ নিয়ন্ত্রণ বজায় রাখার জন্যই করা হয়েছিল এই কাজ। 

 ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে যারা কেন্দ্রীয় চাকরিতে (সশস্ত্র বাহিনী ব্যতীত) যোগদান করেছেন, তাদের জন্য NPS কার্যকর করা হয়েছিল। পরবর্তীতে, ২০০৯ সালের ১ মে থেকে সকলের জন্য NPS কার্যকর করা হয়। 

Previous post

বুথের ১০০ মিটারের মধ্যে নিরাপত্তার সব দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর, পুলিশ শুধু ভোটারদের লাইন দেখবে

Next post

‘কংগ্রেসের হয়ে ভোট করলে এমন শাস্তি দেওয়া উচিত…’ শতাব্দীর হুঁশিয়ারিতে তোলপাড়, কী বলেছেন সাংসদ

Post Comment

You May Have Missed