IMD 4 Day’s Weather Alert: ৪৮ ঘণ্টা কি ভোগাবে বৃষ্টি, নাকি সাইক্লোনের ভয়ের মেঘ সাফ, আগামী চারদিনের ওয়েদার অ্যালার্ট
দক্ষিণবঙ্গের ওয়েদার অ্যালার্ট
আজ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত । দক্ষিণবঙ্গের সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এক-দু জায়গায় – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। ভারী বৃষ্টি ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৪০-৫০ কিমি গতিবেগে, বাকি সব জেলায় ৩০-৪০ কিমি।
Post Comment