একরত্তি পুত্র, পরিবার নিয়েই কাটাতে চান? আর অভিনয়ের দুনিয়ায় ফিরবেন না ক্যাটরিনা কাইফ?
কলকাতা: পুত্রসন্তানের মা হয়েছেন, ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা, ২০২৫ সালে তাঁদের কোল আলো করে আসে, একরত্তি ছেলে। সন্তান জন্মের আগে থেকেই রুপোলি পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন ক্যাটরিনা। বিয়ের পর থেকেই তিনি ধীরে ধীরে কাজ কমিয়ে দেন। মা হওয়ার পর থেকে, পরিবারের সঙ্গেই সময় কাটছে তাঁর। সময় দিচ্ছেন একরত্তি পুত্রসন্তানকে। তবে এর মধ্যেই, গণেশ চতুর্থীর দিন, অম্বানি পরিবারের পুজোয় এসেছিলেন ক্যাটরিনা। কিন্তু তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, চূড়ান্ত ট্রোলিং, বডি শেমিং-এর শিকার হয়েছেন তিনি। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।
ওজন বেড়ে যাওয়া নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘আমরা এমন একটা পৃথিবীতে বাস করি, যেখানে আমাদের কানে বহু ধরণের মন্তব্য উড়ে আসে। আমার মনে হয়, বেশিরভাগ মানুষই জানেন যে, একটা সন্তান জন্ম দেওয়ার পরে, একজন নারীর শরীরে কী কী পরিবর্তন আসে। কিন্তু তারপরেও মানুষ ঠিক সেটাই দেখতে চায়, যেটা তার পছন্দ। যেটা সে দেখতে চায়। এমন ভাবার কোনও কারণ নেই যে, মানুষ জানেন না সন্তান জন্ম নেওয়ার পরে নারী শরীরে কী কী পরিবর্তন হতে পারে। মানুষের কাছে সব তথ্য রয়েছে। কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতে চান না। আমরা তথ্যের দোষ দিতে পারি না। তাই আমি এই বিষয়গুলো নিয়ে আর খুব একটা ভাবি না। আমি কেবল সুন্দর জীবনযাত্রার দিকে মন দিতে চাই।’
ক্যাটরিনা আরও প্রশ্ন তোলেন যে, কেন এমনটা প্রত্যাশা করা হয় যে, একজন নারী সন্তান জন্ম দেওয়ার পরেই, আবার একেবারে আগের অবস্থায় ফিরে আসবেন? কেন প্রত্যাশা করা হয় যে, সন্তান জন্মের পরের দিনই আবার একেবারে নায়িকাসুলভ শরীরেই দেখা যাবে একজন নারীকে? তবে ক্যাটরিনা বলেন, যে জীবনটা তিনি কাটাচ্ছেন, এটার স্বপ্নই তিনি চিরকাল দেখে এসেছেন। তাঁর ও ভিকির সম্পর্কের ওঠাপড়ার পরে, এখন এই জায়গায় এসে পৌঁছেছেন তাঁরা। নিজের ব্য়বসা সামলাচ্ছেন ক্যাটরিনা। কিন্তু তিনি স্পষ্টই জানিয়েছেন যে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। পুত্র বিহানের মুখ দেখে ক্যাটরিনা যেন অনুভব করেছেন যে, তিনি এই জীবনটাই বাঁচতে চেয়েছিলেন।
তবে ক্যাটরিনার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতে অনেকে প্রশ্ন তুলেছেন যে, তবে কী আর অভিনয়ে ফিরবেন না ক্যাটরিনা? আর কি কখনও অ্যাকশন-কাটের দুনিয়ায় দেখা যাবে না তাঁকে? উত্তর দেবে সময়।
আরও পড়ুন: Katrina Kaif: মা হওয়া পরে বেড়েছে ওজন, চেহারার পরিবর্তন নিয়ে কদর্য আক্রমণ ক্যাটরিনা কইফকে
Post Comment