হরমুজ প্রণালীতে ইরানের জাহাজ বাজেয়াপ্ত আমেরিকার, পাক প্রধানমন্ত্রীকে ফোন পেজেশকিয়ানের

হরমুজ প্রণালীতে ইরানের জাহাজ বাজেয়াপ্ত আমেরিকার, পাক প্রধানমন্ত্রীকে ফোন পেজেশকিয়ানের

নয়াদিল্লি : পরিস্থিতির উল্লেখযোগ্য কিছু উন্নতি হয়নি। এরইমধ্যে হরমুজ প্রণালীতে ইরানের পাতাকাবাহী একটি কার্গো জাহাজ আক্রমণ ও পরে বাজেয়াপ্ত করেছে আমেরিকা। এই আবহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবা শরিফকে ফোন করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ফোন করে বলেন, ধমক ও অযৌক্তিক আচরণ-সহ মার্কিন কর্মকাণ্ডে এই সন্দেহ বাড়েছে যে, আমেরিকা আগের ধারার পুনরাবৃত্তি এবং ‘কূটনীতিতে বিশ্বাসঘাতকতা’ করবে। এই রকম একটা পরিস্থিতিতে আজ ইসলামাবাদে আমেরিকা-ইরানের বৈঠকের কথা রয়েছে। কিন্তু বৈঠক আদৌ হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

প্রসঙ্গত, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সংঘর্ষবিরতির সময় পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে – ভারতীয় সময় শুক্রবার সন্ধের দিকে প্রকাশ্যে আসে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির এই ঘোষণা। যুদ্ধবিরতির আবহে তেহরানের এই ঘোষণায় বিশ্বজুড়ে স্বস্তির আবহ তৈরি হতে না হতেই কাটে সুর। সিদ্ধান্ত বদলে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। সংবাদসংস্থা সূত্রের খবর, প্রণালী খোলা থাকার সময় হরমুজ পেরোতে গেলে ভারতের ২টি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ড।

হরমুজ প্রণালীর প্রবেশমুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কেশম ও লারাক দ্বীপের মধ্যবর্তী জলসীমায় ঘটনাটি ঘটে। যার জেরে ২টি জাহাজই পিছু হঠতে বাধ্য হয়। তবে কোনও হতাহত হয়নি। একটি ট্যাঙ্কার ট্র্যাকার সাইটের তথ্য অনুযায়ী, গুলির চলার পর ২টি ভারতীয় জাহাজ ও একটি গ্রিক জাহাজকে গতিপথ পরিবর্তন করতে হয়। তাদের মধ্যে একটি ভারতীয় ট্যাঙ্কার ২০ লক্ষ ব্যারেল তেল নিয়ে ইরাক থেকে আসছিল। এই ঘটনার জেরে আন্তর্জাতিক বাজারে ফের তৈরি হয় অস্থিরতা। বিঘ্নিত হয় বাণিজ্যিক জাহাজ চলাচল। হরমুজ পেরনোর অনুমতি দেওয়ার পরেও কেন ভারতের জাহাজে গুলি চলানো হল ? ঘটনায় ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতহালিকে তলব করে বিদেশ মন্ত্রক।

হরমুজে আটকে রয়েছে ভারতের অন্তত ১৫টি ট্যাঙ্কার। এই প্রেক্ষিতে দিল্লিতে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। ভারতীয় জাহাজের আগে ব্রিটেনের একটি জাহাজ লক্ষ্য করেও ইরান গুলি চালায় বলে অভিযোগ করে ব্রিটিশ নিরাপত্তা এজেন্সি। জাহাজে ক্যাপ্টেনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানায়, ওমানের উত্তর-পূর্ব দিকে এগোনোর সময়, কোনও রকম সতর্কতা ছাড়াই জাহাজ লক্ষ্য করে গানবোট থেকে গুলি চালানো হয়। তবে জাহাজের সবাই সুরক্ষিত আছেন। 

Previous post

West Bengal Assembly Elections 2026: প্রথম দফার ভোটে ৭০০০ স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী, অলিগলিতে কড়া নিরাপত্তা, ওয়েব কাস্টিং-বাইকে নিষেধাজ্ঞা

Next post

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মেগা আউটরিচ প্রোগ্রাম, ১৬০ শহরে মিলবে সস্তা লোনের সুবিধা

Post Comment

You May Have Missed